X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক ( ১০ মে ২০১৮)
নিজস্ব প্রতিবেদক
Published: 10 May 2018, 09:55
বগুড়ার মহাস্থানগড়ে বৈশাখের বিদায় উপলক্ষে মেলা বসেছে। মাটির তৈরি রঙিন তৈজসপত্র সাজিয়ে বসেছেন একজন ব্যবসায়ী। মহাস্থানগড়, শিবগঞ্জ, বগুড়া, ১০ মে। ছবি: সোয়েল রানা
বাণিজ্যিক ফুল জারবেরা। প্রায় সব দেশেই জনপ্রিয় এই ফুল। ময়নামতি রেজিমেন্ট বিএনসিসি কার্যালয়, কুমিল্লা, ৯ মে। ছবি: এমদাদুল হক
ফকফকে আকাশ, এরপর হুট করেই অন্ধকার হয়ে গেল। অন্ধকারে আচ্ছন্ন চাঁদপুরের ডাকাতিয়া নদী এলাকা। বড়স্টেশন মাছ ঘাট, চাঁদপুর, ১০ মে। ছবি: আলম পলাশ
মেঘনার বুকে অস্তগামী সূর্য। মেঘনা নদী, চাঁদপুর, ১০ মে। ছবি: নাজনীন আখতার
গাছ ও গাছের ফুলের নাম নাগলিঙ্গম। এই গাছ ৩৫ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। গুহলক্ষ্মীপুর এলাকা, ফরিদপুর, ১০ মার্চ। ছবি: আলীমুজ্জামান
দুধ খাচ্ছে ছানাগুলো। মা বিড়ালটি আদর করে যাচ্ছে ছানাগুলোকে। স্টেশন সড়ক এলাকা, খুলনা, ১০ মে। ছবি: সাদ্দাম হোসেন
বিদ্যুতের খুঁটিতে বসে ভরদুপুরে কা কা করছে দুটি কাক। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: শুভ্র কান্তি দাশ
ঢাকার বিমানবন্দর সড়কের শেওড়া বাসস্ট্যান্ডের কাছে আগে পদচারী-সেতু ছিল। সেটি সরিয়ে ফেলায় পথচারীরা ঝুঁকি নিয়ে সড়ক বিভাজক ডিঙিয়ে সড়ক পার হতে বাধ্য হচ্ছে। ছবি: শুভ্র কান্তি দাশ
আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে মেয়েদের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে রোকসানা আক্তার। মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম, ঢাকা ৯ মে। ছবি: দীপু মালাকার
বুড়িগঙ্গার বুকে দিনদুপুরে নেমে এসেছে অন্ধকার। দমকা হাওয়ার প্রভাবে বুড়িগঙ্গাও উত্তাল। সদরঘাট, ঢাকা, ১০ মে। ছবি: দীপু মালাকার
মেঘাচ্ছন্ন আকাশের প্রভাবে এই চেহারা বুড়িগঙ্গার। সদরঘাট, ঢাকা, ১০ মে। ছবি: দীপু মালাকার
ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশনা। বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা, ৯ মে। ছবি: সাইফুল ইসলাম
আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় গতকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ ডেনিম এক্সপো। প্রদর্শনী ঘুরে দেখছেন বিদেশি এক দর্শনার্থী। ঢাকা, ৯ মে। ছবি: তানভীর আহাম্মেদ
রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে সামরিক বাহিনীর সদস্যরা। মস্কো, রাশিয়া, ৯ মে। ছবি: এএফপি
ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় গ্রিন লাইনের লঞ্চটির একাংশ দুমড়েমুচড়ে যায়। সদরঘাট, ঢাকা, ১০ মে। ছবি: দীপু মালাকার
দুপুরেই যেন রাতের অন্ধকার নেমে আসে ঢাকায়। ক্ষণে ক্ষণে মেঘের বিকট গর্জন। তারপর বৃষ্টি। নয়া পল্টন, ঢাকা, ১০ মে। ছবি: সুমন ইউসুফ
চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল মেশিনারি এক্সপো। এতে পোশাক খাতের বিভিন্ন ধরনের প্রযুক্তি-সরঞ্জাম প্রদর্শিত হচ্ছে। চট্টগ্রাম, ১০ মে। ছবি: জুয়েল শীল
বাজারে উঠেছে তালের শাঁস। গরমে তালের শাঁসের চাহিদা বেড়ে যায়। স্টেশন রোড এলাকা, ফরিদপুর, ১০ মে। ছবি: আলীমুজ্জামান
মেশিনের মাধ্যমে ধান মাড়াই করছেন শ্রমিক। এতে অল্প সময়ে অনেক বেশি ধান মাড়াই করা যাচ্ছে। মধ্য সারশী, কাশিপুর, বরিশাল সদর, ১০ মে। ছবি: সাইয়ান
সিলেট নগরে আজ থেকে শুরু হয়েছে তিন দিনের বিজ্ঞান মেলা। মেলায় জনপ্রিয় লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে পেয়ে ছবি তুলছেন শিক্ষার্থীরা। টিচার্স ট্রেনিং কলেজ প্রাঙ্গণ, সিলেট, ১০ মে। ছবি: আনিস মাহমুদ
আরও পড়ুন
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার
টানা নয় দফা কমার পর বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩,১৪৯ টাকা
খ্রিষ্টান নানা–নানির আদরে বড় হলেও নিজের মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ
প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সংলাপ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি
হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে