X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (১৩ জুন ২০১৯)
নিজস্ব প্রতিবেদক
Published: 13 Jun 2019, 07:45
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর আওয়ামী লীগের আনন্দ মিছিলের কারণে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আশপাশ এলাকায় যান চলাচলে বাধার সৃষ্টি হয়। এ সময় গণপরিবহনের যাত্রীরা বাস থেকে মিছিল দেখে। গুলিস্তান, ঢাকা, ১৩ জুন। ছবি: দীপু মালাকার
রাজধানীর হাতিরঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গেছে একটি পাজেরো গাড়ি। পরে রেকার দিয়ে গাড়িটি সরিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়। মধুবাগ, ঢাকা, ১৩ জুন। ছবি: আবদুস সালাম
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বিভিন্ন পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ি এখনো বেশ জনপ্রিয়। সীমান্ত বাজার এলাকা, কাজীপুর, বুধবার, ১২ জুন। ছবি: সাজেদুল আলম
খেত থেকে সদ্য তোলা লাউ বিক্রির জন্য ভ্যানে করে হাটে নিয়ে যাচ্ছেন কৃষক। সোনাকানিয়া, শাজাহানপুর, বগুড়া, ১৩ জুন। ছবি: সোয়েল রানা
প্রখর রোদ থেকে রক্ষা পেতে কৃষকের মাথায় এই অভিনব আচ্ছাদন। সোনাকানিয়া, শাজাহানপুর, বগুড়া, ১৩ জুন। ছবি: সোয়েল রানা
ইউল্যাবে শুরু হয়েছে অষ্টম এসএসইএএসআর আন্তর্জাতিক সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিরা। প্রথম আলো ডটকম এই আয়োজনের অন্যতম পার্টনার। ধানমন্ডি, ঢাকা, ১৩ জুন। ছবি: আবদুস সালাম
আটক করা অভিবাসনপ্রত্যাশীদের শুনানির জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে নেওয়া হচ্ছে। ম্যাকঅ্যালেন, টেক্সাস, যুক্তরাজ্য, ১২ জুন। ছবি: এএফপি
মধুর খোঁজে মাধবীলতা ফুলে এসেছে মৌমাছি। বয়রা, খুলনা, ১৩ জুন। ছবি: সাদ্দাম হোসেন
রাজধানীর নীলক্ষেতে বইয়ের দোকানগুলোয় মিলবে এমন বাংলা ও ইংরেজি পুরোনো বই। তুলনামূলকভাবে দাম কম থাকায় অনেকেই এখান থেকে বই কেনেন। নীলক্ষেত, ঢাকা, ১৩ জুন। ছবি: আবদুস সালাম
পদ্মার পাড়েই তাঁদের বসতবাড়ি। খেত থেকে কিছু ধান পাওয়ার পর গৃহবধূ পদ্মার পাড়েই ধান শুকাতে দিয়েছেন। ফাঁকে ফাঁকে ধানগুলো নেড়ে দিচ্ছেন। বাহিরচর, দৌলতদিয়া, রাজবাড়ী, ১৩ জুন। ছবি: এম রাশেদুল হক
উড়ে যাচ্ছে পানকৌড়ি। বড়শলা, সিলেট, ১৩ জুন। ছবি: আনিস মাহমুদ
বাড়ির পাশের ডোবায় হাঁটুপানিতে নেমে মাছ ধরছে দুই শিশু। শিমুলকান্দি, সিলেট, ১৩ জুন। ছবি: আনিস মাহমুদ
দেশজুড়ে ক্রিকেট ব্যাটের অন্যতম জোগানদাতা এখন যশোর সদরের নরেন্দ্রপুর এলাকা। এই গ্রামে দেশীয় প্রযুক্তিতে ক্রিকেট ব্যাট তৈরি ও বিপণন চলছে। নরেন্দ্রপুর, যশোর, ১৩ জুন। ছবি: এহসান-উদ-দৌলা
মা ঘরের কাজে ব্যস্ত। ছোট ভাইকে গোসল করানোর দায়িত্ব পড়েছে তার। নদের ঘাটে ছোট ভাইকে গোসল করাচ্ছে তার বোন। চেঙ্গেরখাল নদ, সিলেট, ১৩ জুন। ছবি: আনিস মাহমুদ
রাজধানীতে হঠাৎ বৃষ্টি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ১৩ জুন। ছবি: দীপু মালাকার
জাতীয় সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। স্টেডিয়াম মার্কেটে সেই বক্তব্য শুনছেন উৎসুক মানুষ। ঢাকা, ১৩ জুন। ছবি: দীপু মালাকার
সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর আনন্দ মিছিল করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকা, ১৩ জুন। ছবি: দীপু মালাকার
সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর আনন্দ মিছিল করে আওয়ামী লীগ। মিছিলের কারণে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আশপাশ এলাকায় যান চলাচলে বাধার সৃষ্টি হয়। গুলিস্তান, ঢাকা, ১৩ জুন। ছবি: দীপু মালাকার
আরও পড়ুন
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার
টানা নয় দফা কমার পর বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩,১৪৯ টাকা
খ্রিষ্টান নানা–নানির আদরে বড় হলেও নিজের মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ
প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সংলাপ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি
হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে