রাজধানীর হাতিরঝিলের দক্ষিণ ইউলুপে গতকাল রাতে কন্টেইনারবাহী লরি উল্টে যায়। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে সেটি সরানো হয়। রামপুরা, ঢাকা, ১৪ মে। ছবি: আবদুস সালামপৌরসভার নালা নির্মাণের জন্য কাদা মাটি মহাসড়কে ফেলে রাখা হয়েছে। পথচারীরা তাই পড়েছে দুর্ভোগে। কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়ক, সাকির্ট হাউজ এলাকা, কুষ্টিয়া, ১৪ মে। ছবি: তৌহিদী হাসানঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ডকইয়ার্ড এলাকায় রয়েছে প্রোপেলার তৈরির কয়েকটি কারখানা। এসব কারখানায় জাহাজ থেকে শুরু করে ট্রলারের জন্য প্রোপেলার তৈরি করেন শ্রমিকেরা। এখানে পাওয়া যায় ৩০ হাজার থেকে ৫ লাখ টাকা দামের প্রোপেলার। তেলঘাট, ১৩ মে। ছবি: দীপু মালাকারনারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ও অপরাধীদের বিচারের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মানববন্ধন করে। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ১৪ মে। ছবি: হাসান রাজাপাটকল শ্রমিকদের ৯ দফা দাবি নিয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মানববন্ধন করে। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ১৪ মে। ছবি: হাসান রাজাইটের দেয়ালে রঙিন প্রজাপতি। শিবগঞ্জ, সিলেট, ১৪ মে। ছবি: আনিস মাহমুদগ্রাম থেকে আড়াই কিলোমিটার দূরে মাত্র একটি কুয়া। সেখান থেকে প্রতিদিন পানি সংগ্রহ করেন পাহাড়ের বাসিন্দারা। সীমানাপাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি, ১৩ মে। ছবি: পলাশ বড়ুয়াবৈদ্যুতিক এই প্যাডেল বোর্ডের নাম পিডব্লুআর ফয়েল। প্রপেলার সিস্টেমের কারণে এটি দ্রুত পানিতে চলে। এ বছরের জুনের প্রথম দিকে বাণিজ্যিকভাবে এটি বিক্রি করা হবে। সাম্প্রতিক ছবি। ছবি: এএফপিট্রে তে ইফতার নিয়ে যাচ্ছেন আফগান ন্যাশনাল আর্মির সেনারা। গুজারা, হেরাত,আফগানিস্তান, ১৩ মে। ছবি: এএফপিগরমে তরমুজের চাহিদা বেশি। তরমুজগুলো ২০০ থেকে ৬০০ টাকা পাইকারি দরে বিক্রি করা হবে। চারারগোপ ফলের আড়ত, নারায়ণগঞ্জ, ১৪ মে। ছবি: দিনার মাহমুদনদীপথে ট্রলারে ফরিদপুর থেকে এসেছে চিনাল (খেতে অনেকটা বাঙ্গির মত)। প্রতিটি ২০ থেকে ৪০ টাকা পাইকারি দরে বিক্রি করা হবে। চারারগোপ, নারায়ণগঞ্জ, ১৪ মে। ছবি: দিনার মাহমুদআহ কী প্রশান্তি। যতরপুর, সিলেট, ১৪ মে। ছবি: আনিস মাহমুদমাঠ থেকে কাটা ধান ঘরে তুলছেন কৃষকেরা। বাওইটোনা, গাবতলী, বগুড়া, ১৪ মে। ছবি: সোয়েল রানাগরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যাচ্ছেন এক নারী। সামাউড়াকান্দি, সিলেট, ১৪ মে। ছবি: আনিস মাহমুদসোনালু ফুলে ভরে গেছে গাছ। ফুলের সৌন্দর্য নজর কাড়ছে পথচারীদের। ১ নম্বর রেলঘুমটি, গাবতলী উপজেলা, বগুড়া, ১৪ মে। ছবি: সোয়েল রানাব্যস্ত সড়কে চলছে ভটভটি। ভটভটিতে মাত্রাতিরিক্ত মালামাল বোঝাই করা হয়েছে। সেই মালামালের ওপর ঝুঁকি নিয়ে বসেছেন এক ব্যক্তি। করিমগঞ্জ, কিশোরগঞ্জ-চামড়া সড়ক, ১৪ মে। ছবি: তাফসিলুল আজিজপুকুরে নেমে জলকেলিতে ব্যস্ত হাঁসগুলো। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৪ মে। ছবি: সাজেদুল আলমলাভজনক ব্যবসায় পরিণত হয়েছে টার্কি। এর ডিম ও মাংস দুটিই খুব পুষ্টিকর। খামারের পাশে একটি খেতে ঘাস খাচ্ছে টার্কিগুলো। রশিদপুর, শম্ভুগঞ্জ, ময়মনসিংহ, ১৪ মে। ছবি: আনোয়ার হোসেনময়মনসিংহের রেলস্টেশনে প্রবেশের ২নং গেইটের রাস্তাটি বেহাল ও ঝুঁকিপুর্ণ । রেলস্টেশন, ময়মনসিংহ, ১৪ মে। ছবি: আনোয়ার হোসেনঈদ আসতে এখনো বেশ কয়েকদিন বাকি। তবে গ্রামে গ্রামে থানকাপড় নিয়ে যাচ্ছেন ফেরিওয়ালারা। আর তা দেখতে ভিড় জমেছে। হাবু, গঙ্গাচড়া, রংপুর, ১৪ মে। ছবি: মঈনুল ইসলামআইএমডিইএক্স এশিয়াতে যুদ্ধজাহাজের মডেলের প্রদর্শনী। সিঙ্গাপুর, ১৪ মে। ছবি: এএফপিনয়াদিল্লিতে বৈঠকের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। নয়াদিল্লি, ভারত, ১৪ মে। ছবি: এএফপিপবিত্র রমজান মাসে ইয়েমেনের একটি বাজারে সবজি ও ফল কেনাবেচা চলছে। ইয়েমেন, ১৪ মে। ছবি: এএফপিকথাশিল্পী শওকত ওসমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন ভাষাসৈনিক আহমদ রফিক। জাতীয় জাদুঘর, ঢাকা, ১৪ মে। ছবি: সাবিনা ইয়াসমিনপ্রচণ্ড গরমের সঙ্গে অসহনীয় যানজট। সব মিলিয়ে নাকাল কাজের প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ। সার্ক ফোয়ারা মোড়, ঢাকা, ১৪ মে। ছবি: সাবিনা ইয়াসমিনগরমে অতিষ্ঠ জীবন। এই গরমে শ্রমজীবী মানুষকে সবচেয়ে বেশি কষ্ট করতে হয়। কারওয়ান বাজার, ঢাকা, ১৪ মে। ছবি: সাবিনা ইয়াসমিনটানা ছয় বছর ধরে শতাধিক রোজাদারকে ইফতারি দেয় রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার কর্তৃপক্ষ। এবারও তারা প্রতিদিন ১৫০ জনকে ইফতারি দিচ্ছে। সবুজবাগ, ১৪ মে । ছবি: দীপু মালাকারসবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার থেকে পানি সংগ্রহ করেছে বাসাবো এলাকার বাসিন্দারা। সম্প্রতি বিহারের আশপাশের এলাকার খাওয়ার পানির সংকটে বিহার কর্তৃপক্ষ দিনে দুই বেলা পানি দিয়ে থাকে। ঢাকা, ১৪ মে । ছবি: দীপু মালাকার