সমুদ্রে মাছ ধরার সুযোগ নেই, নৌকাগুলো পড়ে আছে বালুচরে। মহেশখালিয়াপাড়া, টেকনাফ, কক্সবাজার ১৭ মে
সমুদ্রে মাছ ধরার সুযোগ নেই, নৌকাগুলো পড়ে আছে বালুচরে। মহেশখালিয়াপাড়া, টেকনাফ, কক্সবাজার ১৭ মে

এক ঝলক ( ১৭ মে ২০২১)

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলছে দূরপাল্লার বাস। বাড়ছে যানবাহন। কুর্ণী, টাঙ্গাইল, ১৭ মে
স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঝুঁকি নিয়ে পিকআপযোগে ঢাকায় ফেরা। গৌরীপুর, দাউদকান্দি, ১৭ মে
বাগান থেকে লিচু সংগ্রহ করে রাস্তার পাশে বসে বিক্রি করছেন এই নারী। প্রতি শ লিচু ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি করছেন তিনি। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৭ মে
শিমুলিয়া থেকে যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটে আসে ফেরি কুঞ্জলতা। আর বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাচ্ছে ফেরি কিশোরী। বাংলাবাজার ঘাট, মাদারীপুর, ১৭ মে
মিয়ানমার থেকে নদীপথে আসা পেঁয়াজ ট্রলার থেকে খালাস করছেন শ্রমিকেরা। টেকনাফ, কক্সবাজার ১৭ মে
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ করে বাংলাদেশের ওয়ার্কস পার্টি। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৭ মে
চাহিদা থাকায় এখন বছরজুড়ে আবাদ হয় মুলা। মোকামে বিক্রির জন্য মুলা নিয়ে যাচ্ছেন কৃষক। শিবগঞ্জ, বগুড়া, ১৭ মে
সমুদ্রে মাছ ধরার সুযোগ নেই, নৌকাগুলো পড়ে আছে বালুচরে। মহেশখালিয়াপাড়া, টেকনাফ, কক্সবাজার ১৭ মে
করোনাভাইরাস সংক্রমণের কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ। ঈদের ছুটি শেষে পিকআপে চেপে কর্মস্থলে ফিরছে মানুষ। বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান সেতু এলাকায়, ১৭ মে
প্রখর রোদ থেকে রক্ষা পেতে ছোট্ট শিশুটির মাথায় ফাইল ধরে ফুটপাত দিয়ে হাঁটছেন এই অভিভাবক। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ১৭ মে
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে চালার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায় গাড়িটি। কেরানীগঞ্জ, ঢাকা, ১৭ মে