X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (২১ অক্টোবর ২০১৮)
নিজস্ব প্রতিবেদক
Published: 21 Oct 2018, 09:25
সিডনি সফরে গিয়ে আনন্দে মেতেছেন ব্রিটেনের প্রিন্স হ্যারি ও ডাচেস অফ সাসেক্স মেগান। অস্ট্রেলিয়া, ১৯ অক্টোবর। ছবি: রয়টার্স
সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ। ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, ১৯ অক্টোবর, ছবি: রয়টার্স
টার্কির এমন পেখম দেখে ময়ূরের কথা মনে পড়ে। মহেরা জমিদার বাড়ি, টাঙ্গাইল ২০ অক্টোবর। ছবি: শাকিলা হক
সড়ক বিভাজকের ভাঙা অংশ দিয়ে যানবাহন ইউটার্ন নিচ্ছে। মাতুয়াইল, ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক, ২১ অক্টোবর। ছবি: দীপু মালাকার
শিশুকে সঙ্গে নিয়ে আঞ্চলিক নির্বাচনে ভোট দিতে বুথে এসেছেন এই নারী। ওয়ারশো, পোল্যান্ড, ২১ অক্টোবর। ছবি: রয়টার্স
৬৬ রানে তিন উইকেট হারিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলার কাজটা শুরু করেন ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুন। ৫০ রানের পরেই পর ইমরুল। মিরপুর, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: এএফপি
কাছেই পদচারী-সেতু, অথচ তা ব্যবহার করেন না অনেকে। দল বেঁধে সড়ক পার হচ্ছেন পথচারীরা। আবার সড়ক বিভাজকের ভাঙা অংশ দিয়ে যানবাহনও ইউটার্ন নিচ্ছে। দনিয়া, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: দীপু মালাকার
ব্রিটিশ রাজপরিবারের পঞ্চম উত্তরসূরি প্রিন্স হ্যারি। মার্কিন অভিনেত্রী স্ত্রী মেগান মার্কেলকে নিয়ে এখন অস্ট্রেলিয়ায় আছেন হ্যারি। এই দম্পতি শিগগিরই মা-বাবা হতে যাচ্ছেন। অলিম্পিক পার্ক, সিডনি, অস্ট্রেলিয়া। ২১ অক্টোবর। ছবি: রয়টার্স
কাছেই পদচারী–সেতু। তারপরও অনেকে তা ব্যবহার না করে ঝুঁকি নিয়ে এভাবে পার হন সড়ক। শ্যামলী, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: আবদুস সালাম
বিএনপির নেতা–কর্মীদের পোস্টারে ছেয়ে গেছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স। এতে করে সৌন্দর্য নষ্ট হচ্ছে দৃষ্টিনন্দন সমাধি কমপ্লেক্সটির। চন্দ্রিমা উদ্যান, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: আবদুস সালাম
কাছে পদচারী–সেতু থাকতেও তা ব্যবহার করেন না অনেকে। দল বেঁধে সড়ক পার হচ্ছেন পথচারীরা। কল্যাণপুর, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: আবদুস সালাম
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুপুরের খাবার সরবরাহ করেন মজিদ মণ্ডল। প্রতিটি টিফিন কেরিয়ারে তিন–চারজনের খাবার থাকে। একজনের খাবার ৪৩ টাকা। ঢাকা কলেজ এলাকা, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: আবদুস সালাম
সড়ক বিভাজক ডিঙিয়ে পার হচ্ছেন একজন। এভাবে ঝুঁকি নিয়ে সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটে, তবু সচেতনতা বাড়ছে না। গাবতলী, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: আবদুস সালাম
সড়ক বিভাজক ডিঙিয়ে পার হচ্ছেন এই ব্যক্তি। আসছে দ্রুতগতির গাড়ি, ভ্রুক্ষেপ নেই সেদিকে। এভাবে ঝুঁকি নিয়ে সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটে, তবু সচেতনতা বাড়ছে না। ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক, ২১ অক্টোবর। ছবি: দীপু মালাকার
নারায়ণগঞ্জের কারখানায় তৈরি হওয়া কম্বল বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে কেরানীগঞ্জের বিভিন্ন বাজারে। প্রতিটি কম্বল আকারভেদে খুচরা মূল্য ২০০ থেকে ৩০০ টাকা। দনিয়া, ২১ অক্টোবর। ছবি: দীপু মালাকার
আরও পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম–গেস্টরুম বন্ধ হয়েছে, ‘ট্যাগ’ দিয়ে নির্যাতন থামেনি
রিজওয়ান–সাজিদের ভালো শুরু
রিয়েলিটি শোতে অংশ নিতে গিয়ে সঙ্গীর হাতে ধর্ষণের শিকার একাধিক নারী
দেশে এল প্রবাসী চার ভাইয়ের মরদেহ, এলাকায় শোকের ছায়া
বাজেটে করমুক্ত আয়সীমা বাড়তে পারে