মহালছড়ির ছাদিকুল হত্যাকারীদের বিচারসহ বিভিন্ন দাবিতে খাগড়াছড়িতে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। হরতাল ও বৃষ্টিতে যানবাহন না পেয়ে ছাতা মাথায় গন্তব্যে যাচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি রোববার সকালে খাগড়াছড়ি শহরের আদালত সড়ক থেকে তোলা। ছবি: নীরব চৌধুরীনিরাপত্তার কারণে রাজধানীর গুলশান-বনানী এলাকার লেকে নৌকা চলাচল বন্ধ রাখা হয়েছে। কড়াইল বস্তিতে যাতায়াত করতে ব্যবহৃত হচ্ছে ভেলা। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিনপাকতে শুরু করেছে দেশি খেজুর। ছবিটি রোববার খুলনার দাকোপ উপজেলার চালনা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেনগ্রীষ্মে নতুন পাতা আর ফুলে ফুলে ভরে গেছে কনকচূড়াগাছ। ছবিটি রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালামবাড়ির আঙিনায় ফুটেছে স্থানীয়ভাবে ‘মেলনি পাতা’ নামে পরিচিত বুনোফুল। রাঙামাটি শহরের রাঙাপানি এলাকা থেকে রোববার তোলা ছবি। ছবি: সুপ্রিয় চাকমাফুরুস ফুলের আদি নিবাস চীন। বর্ষাকালের ফুল হলেও গ্রীষ্মকালেও গাছে নতুন পাতা ও ফুল দেখা যায়। ছবিটি রোববার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালামবর্ষার ফুল কদম। তবে বর্ষার আগে থেকেই এই ফুল ফুটতে শুরু করে। ছবিটি রোববার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন৭০তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবিটি শনিবার তোলা। ছবি: রয়টার্সবিয়ের সাজে কেট মিডলটনের ছোট বোন পিপা মিডলটন ও জেমস ম্যাথিউস। ছবি: রয়টার্সযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের বিপক্ষে ইয়েমেনের সানায় বিক্ষোভ। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্সনরসিংদীর গাবতলীর উত্তরপাড়ায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় র্যাব দ্বিতীয় দিনের মতো আজ রোববার অভিযান চালায়। ছবি: আশরাফুল আলমনরসিংদীতে গাবতলীর উত্তরপাড়ার সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে একজনকে বের করে নিয়ে যাচ্ছেন র্যাবের সদস্যরা। ছবিটি রোববার সকালে তোলা। ছবি: আশরাফুল আলমনরসিংদীর গাবতলীর উত্তরপাড়ায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় র্যাব দ্বিতীয় দিনের মতো রোববার অভিযান চালাচ্ছে। ছবি: আশরাফুল আলমনরসিংদীর গাবতলীর উত্তরপাড়ার সন্দেহভাজন জঙ্গি আস্তানাটি ঘিরে রেখেছেন র্যাব সদস্যরা। ছবিটি রোববার সকালে তোলা। ছবি: আশরাফুল আলমশামুকের খোসা ব্যবহার করে জীবনযাপন করছে জলজ প্রাণী। ছবিটি শনিবার খুলনার দাকোপ উপজেলার সুতারখালি সুন্দরবন থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেনভেঙে পড়ে আছে ট্রাফিক পুলিশের জন্য স্থাপিত ছাতাটি। ছবিটি রোববার দুপুরে রাজধানীর গ্রিন রোড থেকে তোলা। ছবি: আবদুস সালামফুটপাতে বালুভর্তি বস্তার মজুত করা হয়েছ। যেকোনো সময় বালির বস্তা ধসে পড়তে পারে পথচারীদের ওপর। ছবিটি রোববার দুপুরে রাজধানীর গ্রিন রোড থেকে তোলা। ছবি: আবদুস সালামচিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানে হামলা ও মামলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে রোববার মানববন্ধন করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখা। ছবিটি রোববার দুপুরে চট্টগ্রাম মেডিকেলের সামনে থেকে তোলা। ছবি: জুয়েল শীলপাঁচ দফা দাবিতে সিলেটে রোববার সকাল থেকে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। যানবাহন চলছে না, বাসেই ঘুমিয়ে আছেন বাসচালক। ছবিটি রোববার দুপুরে সিলেট নগরের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ৭ দফা দাবি বাস্তবায়নে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটির ডাকে দুই দিনের ধর্মঘট শুরু হয়েছে রোববার থেকে। ধর্মঘট প্রভাব ফেলেছ বগুড়ার মহাস্থান হাটে। ভ্যানভর্তি করলা নিয়ে ক্রেতার অপেক্ষায় কৃষক। ছবি: সোয়েল রানাচিকিৎসকের ও চিকিৎসা প্রতিষ্ঠানের ওপর হামলার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে রাজশাহী মেডিকেল কলেজের সামনে মানববন্ধন করেছে বিএমএ রাজশাহী শাখা। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: শহীদুল ইসলামগাছের লিচু পেকেছে কি না, তা পরখ করছেন বাগানমালিক। ছবিটি পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া এলাকা থেকে রোববার তোলা। ছবি: হাসান মাহমুদ১৮ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল হসপিটালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে রোববার দুপুরে হাসপাতালের সামনে মানববন্ধন করেছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। ছবিটি রাজধানীর গ্রিন রোড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালামঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ফুল দিয়ে ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবিটি আজ রোববার তোলা। ছবি: সাজিদ হোসেনপ্রথম আলো-কেয়ার বাংলাদেশ আয়োজিত ‘মজুরিবৈষম্য ও কৃষি খাতে নারীর সমতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এবং জাসদ নেত্রী শিরিন আখতার। রোববার বিকেলে রাজধানীর প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: আবদুস সালামধানমাড়াই শেষে বাড়ির উঠানে রোদে ধান শুকানো হচ্ছে। ছবিটি রোববার ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের সুতাশী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামানসড়ক তৈরি করতে রাজধানীর মিরপুর ১১ নম্বরের বিহারি ক্যাম্পে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। ছবিটি রোববার তোলা। ছবি: সাজিদ হোসেনমুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘বাংলাদেশ গণহত্যা এবং বিচার’ শীর্ষক পঞ্চম আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবিটি রোববার রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তন থেকে তোলা।ছবি: সাবিনা ইয়াসমিনধর্ষণকারীদের দ্রুত বিচারের দাবিতে রোববার রাজধানীর শাহবাগ মোড়ে সমাবেশ করে সামাজিক প্রতিরোধ কমিটি। সমাবেশে অংশ নেওয়া নারীরা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান। ছবি: জাহিদুল করিম