X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক ( ২১ মে ২০১৮)
নিজস্ব প্রতিবেদক
Published: 21 May 2018, 10:13
দীঘিজুড়ে ফুটে আছে সাদা সাদা পদ্মফুল। প্রতিদিন অনেক প্রকৃতিপ্রেমী আসেন এই ফুলের সমারোহ দেখতে। লাকুটিয়া জমিদার বাড়িসংলগ্ন এলাকা, ঢাকা, ২১ মে। ছবি: সাইয়ান
বোরো ধান ঘরে উঠছে। ধানমাড়াই শেষে বাতাসে ধান ঝাড়া হচ্ছে। মুনশি ডাঙ্গী এলাকা, ফরিদপুর সদর, ২১ মে। ছবি: আলীমুজ্জামান
বহুতল ভবনে নির্মাণকাজে ব্যস্ত এক শ্রমিক। তাঁদের নিরাপত্তার বিষয়টি সব সময়ই উপেক্ষিত। মতিঝিল, ঢাকা, ২১ মে। ছবি: সুমন ইউসুফ
বিশ্বকাপ ফুটবলের আর মাত্র ২৪ দিন বাকি। বাংলাদেশে সবচেয়ে বেশি সমর্থক ব্রাজিল ও আর্জেন্টিনার। পছন্দের দলের পতাকা টাঙিয়ে রাখা হয়েছে ভবনের ছাদে। ইন্দিরা রোড, ঢাকা, ২১ মে। ছবি: দীপু মালাকার
রান্নার পাতিল নিয়ে গোমতী নদীতে নাইতে নেমেছে এক শিশু। চাঁনপুর ব্রিজ এলাকা, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ২০ মে। ছবি: এমদাদুল হক
আমগাছের মগডালে ডালপালা দিয়ে তৈরি বাসায় পাহারা দিচ্ছে এক বক। শীলকূপ গ্রাম, বাঁশখালী, চট্টগ্রাম, সাম্প্রতিক ছবি। ছবি: হিমেল বড়ুয়া
রোববার রাতের বৃষ্টিতে ঢাকার গ্রিন রোডে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এটি সোমবার সকালের চিত্র। ছবি: প্রবীর কুমার পাল
গত রাতের বৃষ্টিতে আগের মতোই ঢাকার আরামবাগ এলাকার সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আরামবাগ. ঢাকা, ২১ মে। ছবি: শুভ্র কান্তি দাশ
রাজধানীর বিভিন্ন সড়কে প্রতিদিনই যানজট লেগেই থাকছে। রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার চিত্র। ঢাকা, ২১ মে। ছবি: শুভ্র কান্তি দাশ
বাজারে আসছে পাকা আম। আম বাজারজাত করতে এসব প্লাস্টিকের ঝুড়ির প্রয়োজন হয়। নৌকাভর্তি ঝুড়ি আনা হয়েছে চট্টগ্রাম শহরে। অভয়মিত্র ঘাট এলাকা, চট্টগ্রাম, ২১ মে। ছবি: সৌরভ দাশ
রাজধানীর সড়কে যান চলাচলে শৃঙ্খলা নেই। অনিয়ন্ত্রিত যানবাহন নিয়ন্ত্রণে স্থাপিত সিগন্যাল বাতিগুলো বেহাল। বাতি ভেঙে পড়ে আছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, ঢাকা, ২১ মে। ছবি: আবদুস সালাম
আরও পড়ুন
‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার
খ্রিষ্টান নানা–নানির আদরে বড় হলেও নিজের মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ
প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সংলাপ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি
নতুন বেতনকাঠামো, প্রকল্প ও কর্মসূচিতে ব্যয় বাড়াচ্ছে সরকার, টাকা পাবে কোথায়
হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে