ভোরে লন্ডনের আকাশে উড়ন্ত পাখি। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: রয়টার্সসকালের মিষ্টি রোদে গরু চরাচ্ছেন এক রাখাল। ছবিটি যশোরের শার্শা উপজেলার পুটখালী গ্রাম থেকে বৃহস্পতিবার তোলা। ছবি: এহসান-উদ-দৌলাজঙ্গলি ঝুমকা ফুলের ছবিটি রাঙামাটি শহরের লুম্বিনী ভাবনা কেন্দ্র এলাকা থেকে বৃহস্পতিবার তোলা। ছবি: সুপ্রিয় চাকমামাঠের পর মাঠ লাল মরিচে ছেয়ে গেছে। আসলে এগুলো রোদে শুকাতে দেওয়া হয়েছে। ছবিটি চীনের গানসু প্রদেশের ঝাংইয়েই শহর থেকে ২০ সেপ্টেম্বর তোলা। ছবি: রয়টার্সআজ বৃহস্পতিবার শুরু হয়েছে নবরাত্রি। ভক্তরা আগামী নয় দিন দেবী দুর্গার আরাধনা করবেন। বিজয়া দশমীতে শেষ হবে এই উৎসব। নবরাত্রির দিনে গঙ্গা নদীতে স্নান করছেন ভক্তরা। ছবিটি ভারতের এলাহাবাদ থেকে ২১ সেপ্টেম্বর তোলা। ছবি: রয়টার্সমাথাল মাথায় কৃষাণী নূরজাহানের কাজে যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দী করার সময় ফোকলা দাঁতের হাসি দেন। ছবিটি যশোরের শার্শা উপজেলার পুটখালী গ্রাম থেকে বৃহস্পতিবার তোলা। ছবি: এহসান-উদ-দৌলাইতালির মিলানে অনুষ্ঠিত ফ্যাশন শোর র্যাম্পে এক মডেল। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: এএফপিইতালির মিলানে ফ্যাশন শোর র্যাম্পে মডেলেরা। ছবিটি বুধবার তোলা। ছবি: এএফপিজোড়া লাগা দুই বোন ফিতিয়া ও মিতিয়াকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়েছে। ছবিটি বুধবার মাদাগাস্কারের একটি হাসপাতাল থেকে তোলা। ছবি: এএফপিকক্সবাজারের একটি রোহিঙ্গা শরণার্থীশিবিরে পড়ে থাকা কাপড়ের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে এক কিশোরী। ছবিটি বুধবার তোলা। ছবি: রয়টার্সকেনিয়ার ন্যাশনাল সুপার অ্যালায়েন্স জোটের সমর্থকদের বিক্ষোভের সময় টহল দিচ্ছেন এক পুলিশ। ছবিটি গতকাল বুধবার কেনিয়ার নাইরোবি থেকে তোলা। ছবি: রয়টার্সরোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় আজ বৃহস্পতিবার সকালে রেড ক্রিসেন্টের ট্রাক খাদে পড়ে যায়। ছবিটি উপজেলার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চাকডালা সীমান্তচৌকির কাছ থেকে তোলা। ছবি: সংগৃহীতপদ্মার পানি কমতে থাকায় ফেরি ঘাটের পন্টুনসহ র্যাম খাড়া হয়ে গেছে। এ কারণে ফেরিতে গাড়ি ওঠা-নামায় সমস্যা হচ্ছে। এখন এটি ঠিকঠাক করার কাজ চলছে। ছবিটি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়ার ২ নম্বর ফেরিঘাট থেকে তোলা। ছবি: এম রাশেদুল হকবককনের ছবিটি রাঙামাটি শহরের লুম্বিনী ভাবনা কেন্দ্র এলাকা থেকে বৃহস্পতিবার তোলা। ছবি: সুপ্রিয় চাকমাচায়ের সবুজ কচি পাতা তুলছেন এক নারী চা-শ্রমিক। ছবিটি বৃহস্পতিবার সিলেট নগরের তারাপুর চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদসড়কের ধারের ঝোপে ফুটেছে দাঁতরাঙা ফুল। দাঁতরাঙা গাছের ফল খেলে দাঁতের রং লাল হয়ে যায় বলেই গাছের নাম দাঁতরাঙা হয়েছে। ছবিটি বৃহস্পতিবার সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদসিলেট অঞ্চলের বিভিন্ন উপজেলায় চলছে আমন ধানের চারা রোপণের কাজ। কৃষকেরা ব্যস্ত হালিচারা রোপণে। ছবিটি বৃহস্পতিবার সিলেট সদরের বাইশটিলা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদকথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘খাঁচা’ মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চলচ্চিত্রের চিত্রনাট্যকার ও অভিনেতা আজাদ আবুল কালাম। ছবি: আবদুস সালামগাজীপুর-সায়েদাবাদ রুটের একটি বাসের পেছনে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির বিচারের দাবি সংবলিত লেখা। ছবিটি রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালামমেক্সিকোয় ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে শিক্ষার্থীদের খোঁজ করছেন উদ্ধারকর্মীরা। ছবিটি মেক্সিকো সিটির এনরিকে আহেবসামেন স্কুল থেকে ২০ সেপ্টেম্বর তোলা। দেশটিতে গতকাল ৭.১ মাত্রার ভূমিকম্পে অন্তত ২৪৮জন নিহত হয়। ছবি: রয়টার্সমধুর খোঁজে ফুলে বসেছে পিকক প্রজাপতি। ছবিটি জার্মানির পূর্বাঞ্চলের আপোল্ডা শহর থেকে ১৯ সেপ্টেম্বর তোলা। ছবি: এএফপিমেক্সিকোতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ১৯ সেপ্টেম্বর। এতে দেশটির অনেক বহুতল ভবন গুঁড়িয়ে গেছে, নিহত হয়েছেন দুই শরও বেশি মানুষ। এমনই একটি ধ্বংসপ্রায় ভবনে জীবিত ব্যক্তির খোঁজ করছেন উদ্ধারকর্মীরা। ছবিটি ২০ সেপ্টেম্বর মেক্সিকো সিটি থেকে তোলা। ছবি: এএফপিখুলনার বিপণিবিতানগুলোতে এখন দুর্গাপূজার কেনাকাটার ধুম। নিজেদের পছন্দের পোশাক কিনছেন ক্রেতারা। ছবিটি বৃহস্পতিবার খুলনার বড় বাজার থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেনসাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা সমিতি। ছবি: হাসান রাজামিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন ও হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সিলেট থেকে টেকনাফ অভিমুখে ‘হিউম্যানিটি ফর রোহিঙ্গা’ ব্যানারে রোড মার্চের আয়োজন করা হয়। পুলিশের বাধায় কর্মসূচিটি পণ্ড হয়ে যায়। ছবিটি ঢাকা-সিলেট মহাসড়কের সুরমা উপজেলার রশিদপুর এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলোশারদীয় উৎসবের প্রস্তুতি প্রায় শেষ। নানা বর্ণে দুর্গা প্রতিমা রাঙিয়ে তুলছেন শিল্পী। ছবিটি বৃহস্পতিবার খাগড়াছড়ি শহরের শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে তোলা। ছবি: নীরব চৌধুরীত্রাণসামগ্রী সংগ্রহ করার প্রতিযোগিতায় উখিয়া উপজেলার বালুখালী শরণার্থীশিবিরের রোহিঙ্গারা। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: সৌরভ দাশকক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কের পাশে বৃষ্টির মধ্যেই ত্রাণের অপেক্ষায় রোহিঙ্গা শিশু। ছবিটি বৃহস্পতিবার উখিয়ার বালুখালী এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ