X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (২২ মে ২০১৯)
নিজস্ব প্রতিবেদক
Published: 22 May 2019, 09:23
অনেক কষ্টের পর টিকিট পেয়ে মুখে বিজয়ের হাসি। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ২২ মে। ছবি: আবদুস সালাম
রাজধানীতে বুধবার রাতের ঝড়ে গ্রিন রোড-পান্থপথ মোড়ে সড়কের ওপর ভেঙে পড়েছে গাছ। ২২ মে, ঢাকা। ছবি: মিজানুর রহমান খান
গাছে ধরেছে থোকা থোকা মনডা ফল (স্থানীয় নাম)। গোকুল এলাকা, বগুড়া, ২২ মে। ছবি: সোয়েল রানা
বাংলাদেশে বায়ু শক্তির সম্ভাবনা নিয়ে গবেষণা করতে সমঝোতা স্মারক সই করেন ভাইকিং উইন্ডের ব্যবস্থাপনা পরিচালক উলরিখ হোগেনহাভেন ও আইএসএলের (সেবা গ্রুপ) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আজিজুল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসেন, বাণিজ্য বিষয়ক উপদেষ্টা জ্যাকব কাল জেপসেন এবং সেবা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এন এইচ চৌধুরী। ছবি: সংগৃহীত
খাবারের খোঁজ করছে হুদহুদ পাখি। চিকন ঠোঁট দিয়ে খাবার তুলে আনতে এই পাখি বেশ পটু। বালিয়াহালট, পাবনা, ২১ মে। ছবি: হাসান মাহমুদ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট কিনতে ভিড়। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ২২ মে। ছবি: আবদুস সালাম
ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট হাতে পেয়ে তা দেখাচ্ছেন এক তরুণ। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ২২ মে। ছবি: আবদুস সালাম
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদে পানি কমে যাওয়ায় পারাপারের নৌকাটি অকেজো পড়ে আছে। বাঁশের নড়বড়ে সাঁকোটিই ভরসা। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২২ মে। ছবি: সাজেদুল আলম
গাছের ডালে সতেজ বাতাবি লেবু। আর কিছুদিন পর এগুলো খাওয়ার উপযোগী হবে। গোকুল, বগুড়া, ২২ মে। ছবি: সোয়েল রানা
রাজধানীতে বৃষ্টিতে ভেজা একটি বক। এয়ারপোর্ট স্টেশন, ঢাকা, ২২ মে। ছবি: শুভ্র কান্তি দাশ
ঈদে বাড়ি ফেরার ট্রেনের টিকিট নিতে এসে ক্লান্ত হয়ে বসে পড়েছেন এক যাত্রী। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ২২ মে। ছবি: আবদুস সালাম
গণফোরামের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ড. কামাল হোসেন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২২ মে। ছবি: আশরাফুল আলম
ঈদকে সামনে রেখে জমে উঠেছে কুমিল্লার বিপণিকেন্দ্র। দরদামের ঝামেলা থেকে রক্ষা পেতে এক দরের বিপণিকেন্দ্রে ভিড় করছেন ক্রেতারা। নজরুল অ্যাভিনিউ, কুমিল্লা, ২২ মে। ছবি: এমদাদুল হক
বৃষ্টির নতুন পানিতে এসেছে নতুন মাছ। ব্রহ্মপুত্র নদে জাল ফেলে সেই মাছ শিকার চলছে। পাটগুদাম ব্রিজের নিচে, ময়মনসিংহ, ২২ মে। ছবি: আনোয়ার হোসেন
প্রেসিডেন্ট জোকো উইদোদো আবার ভোটে জয়ী হওয়ার প্রতিবাদে বিক্ষোভ চলছে ইন্দোনেশিয়ায়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ বাধে। জাকার্তা, ইন্দোনেশিয়া, ২২ মে। ছবি: এএফপি
অনিন্দ্যসুন্দর মিয়ামি শহর। বিমান থেকে ছবিটি তোলা। মায়ামি, যুক্তরাষ্ট্র, ২১ মে। ছবি: এএফপি
লস অ্যাঞ্জেলেসে ই এল ক্যাপিটান থিয়েটারে ডিজনির ‘অ্যালাদিন’-এর প্রিমিয়ার শোতে নাওমি স্কট। ছবিটি ডিজিটাল রূপে সাদা-কালোতে রূপান্তর করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ২১ মে। ছবি: এএফপি
গরমে স্বস্তি পেতে পুকুরে নাইতে নেমে দুরন্তপনায় মেতেছে শিশু-কিশোরেরা। রহিমপুর, ঈশ্বরদী, পাবনা, ২২ মে। ছবি: হাসান মাহমুদ
টিনের তৈরি ছোট্ট নাও নিয়ে পদ্মায় মাছ ধরতে নেমেছেন দুই মৎস্যজীবী। পদ্মা নদী, পাকশী, ঈশ্বরদী, পাবনা, ২২ মে। ছবি: হাসান মাহমুদ
প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষ। একটু স্বস্তি পেতে গাছের তলায় পাটি পেতে বিশ্রাম নিচ্ছেন কয়েক ব্যক্তি। তেঁতুল তলা, পটিয়া, চট্টগ্রাম, ২২ মে। ছবি: আবদুর রাজ্জাক
ঘাড়ে ধানের আঁটি চাপিয়ে বাড়ি ফিরছেন তাঁরা। কুসুম্বী, শেরপুর, বগুড়া, ২২ মে। ছবি: সবুজ চৌধুরী
ধানের আঁটি নিয়ে চলতে চলতে মুঠোফোনে কথা বলছেন এক শ্রমিক। খুড়তা গ্রাম, কুসুম্বী, শেরপুর, বগুড়া, ২২ মে। ছবি: সবুজ চৌধুরী
আরও পড়ুন
গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি, ফিরবেন কী নিয়ে
নতুন বেতনকাঠামো, প্রকল্প ও কর্মসূচিতে ব্যয় বাড়াচ্ছে সরকার, টাকা পাবে কোথায়
প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সংলাপ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি
হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে
পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে নানক–নাছিমসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা