এক ঝলক (২২ সেপ্টেম্বর ২০১৭)

আর তিন দিন পরেই শুরু হবে শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে প্রতিমা সাজানোর শেষ মুহূর্তে ব্যস্ত শিল্পীরা। আজ শুক্রবার দুপুরে পুরান ঢাকার নর্থ ব্রুক হল থেকে ছবিটি তোলেন আশরাফুল আলম
আর তিন দিন পরেই শুরু হবে শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে প্রতিমা সাজানোর শেষ মুহূর্তে ব্যস্ত শিল্পীরা। আজ শুক্রবার দুপুরে পুরান ঢাকার নর্থ ব্রুক হল থেকে ছবিটি তোলেন আশরাফুল আলম
জার্মানির ফোজহাইমে ইন্টারন্যাশনাল জার্মানকাপ হট এয়ার বেলুন উৎসবে উড়ছে বেলুন। ছবিটি ২২ সেপ্টেম্বর তোলা। ছবি: রয়টার্স
ঢাকের তালে জমে ওঠে দুর্গা পূজা। তাই বাদ্যযন্ত্রের দোকানে বিভিন্ন ধরনের নতুন ও পুরোনো ঢাক মেরামতের ধুম পড়েছে। ছবিটি শুক্রবার সকালে খাগড়াছড়ি শহরের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির সড়ক থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
শরতের কাশবন। ছবিটি বৃহস্পতিবার খুলনার বাইপাস সড়কের পাশে নির্মাণাধীন জেলখানা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রা এলাকায় বৃহস্পতিবার দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এক কর্মকর্তা। ছবি: রয়টার্স
গরুকে ঘাস খাওয়াতে মাঠে নিয়ে যাচ্ছে এক শিশু। ছবিটি বৃহস্পতিবার সিলেট সদরের বাইশটিলা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
ইতালির মিলানে অনুষ্ঠিত ফ্যাশন উইকের র‍্যাম্পে মডেলেরা। ছবিটি বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স
ফ্রান্সের নতুন হাইকোর্ট কমপ্লেক্স। ভবনটির স্থপতি রেঞ্জো পিয়ানো। ছবিটি বৃহস্পতিবার প্যারিস থেকে তোলা। ছবি: রয়টার্স
অনেক কষ্টে ত্রাণ সংগ্রহ করতে সক্ষম হয়েছেন এই রোহিঙ্গা নারী। ছবিটি বৃহস্পতিবার উখিয়ার বালুখালী স্কুল মাঠ থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
কচুরিপানা সরিয়ে দৈনন্দিন কাজে ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে। ছবিটি রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার পদ্মার মোড় থেকে শুক্রবার তোলা। ছবি: এম রাশেদুল হক
বিক্রির জন্য স্তূপ করে রাখা করলা। প্রতি কেজি করলা ৫০ টাকা দরে বিক্রি হয়। ছবিটি বৃহস্পতিবার পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহরের দক্ষিণ বন্দর কাঁচা বাজার থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল
সুনামগঞ্জের তাজপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কে শুক্রবার সকালে যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি খাদে পড়ে যায়। ছবি: প্রথম আলো
ফ্যাশন হাউস মশিইনুর পোশাকে মডেল আন্না ক্লেভল্যন্ড। মিলানের ওমেনস স্প্রিং/ সামার ২০১৮ ফ্যাশন শো থেকে ছবিটি তোলা। ছবি: এএফপি
আর তিন দিন পরই শুরু হচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশেষ করে প্যান্ডেল সাজানো নিয়ে চলেছ অলিখিত প্রতিযোগিতা। ছবিটি কলকাতা থেকে তোলা। ছবি: রয়টার্স
প্রকৃতি সেজেছে শরতের সাজে। কাশফুলে ছেয়ে গেছে খাল-বিলের আশপাশ। ছবিটি আজ শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের শলমাসি এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
রাজধানীর দীর্ঘ যানজট এড়াতে তৈরি করা হয়েছে মালিবাগ-মৌচাক উড়ালসড়ক। কিছুদিনের মধ্যে এই উড়ালসড়কের বাংলামোটর থেকে মালিবাগ অংশটি উদ্বোধন করা হবে। ছবিটি আজ শুক্রবার বিকেলে মালিবাগ মোড় থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে বেহাল সড়ক। খানাখন্দে ভরা সড়কে যেন ধুলার রাজত্ব। ফলে ওই পথে চলতে গেলেই পড়তে হয় বিড়ম্বনায়। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম