এমব্রয়ডারি কাজের প্রয়োজনীয় এন্টারলাইলিং পেপারের রোল গুদামে নেওয়ার কাজ করছেন শ্রমিকেরা। নরসিংদীর বিভিন্ন কারখানা থেকে এসব রোল ঢাকার সদরঘাট ইসলামপুরের কাপড়ের পাইকারি বাজারে বিক্রির জন্য আনা হয়। সদরঘাট, ১৭ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকাররাস্তার ধারে ঝোপের মাঝে ফুটে থাকা বুনোফুল। শ্রীমঙ্গলের মুসলিমবাগ এলাকা, মৌলভীবাজার, ২১ সেপ্টেম্বর। ছবি: শিমুল তরফদারঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী ও বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আয়োজিত সম্প্রীতি নৌবিহারের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সদরঘাট, ঢাকা, ২২ সেপ্টেম্বর। ছবি: সাইফুল ইসলামঅকেজো পুরোনো কার্ড টেলিফোন বুথটি প্রায়ই পরিষ্কার করেন এই কর্মচারী। তিনি জানান, যার শেষ ব্যবহার হয়েছিল প্রায় ১২ বছর আগে। ঢাকা বিভাগ প্রধান ডাকঘর, বাংলাবাজার, ১৭ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার