এক ঝলক (২৫ফেব্রুয়ারি ২০২২)

সিলেটে সারা বছরই থাকে পর্যটকদের পদচারণ। ছুটির দিনে তা আরও বাড়ে। নগরের কাছে চা-বাগানগুলোতে বেড়াতে আসেন অনেক পর্যটক। লাক্কাতুরা চা-বাগান, সিলেট, ২৫ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
ঠাকুরগাঁও শহর ও শহরতলির বিভিন্ন স্থানে শুক্রবার বিকেলে ব্যাপক শিলাবর্ষণ হয়। বসতবাড়ির উঠান ও রাস্তাঘাট ঢেকে যায় শিলায়। মোহাম্মদ আলী সড়ক, ঠাকুরগাঁও, ২৫ ফেব্রুয়ারি
খাগড়াছড়ির দীঘিনালায় নির্বাণ গিরি অরণ্য কুঠিরের প্রতিষ্ঠাতা পরিচালক ও পার্বত্য ভিক্ষু সংঘের উপজেলা সভাপতি চন্দ্র কীর্তি ভান্তের মহাস্থবির বরণ এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন কয়েক শ বৌদ্ধ ধর্মাবলম্বী। তাঁরা দেশ ও প্রাণীর মঙ্গল কামনায় প্রার্থনা করেন। উত্তর বানছড়া, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৫ ফেব্রুয়ারি
ফাগুনের আগমনে ডালে ডালে শোভা ছড়াচ্ছে বসন্তের ফুল রক্তকাঞ্চন। মধু সংগ্রহে ছুটে এসেছে মৌটুসি পাখি। এডওয়ার্ড কলেজ, পাবনা, ২৫ ফেব্রুয়ারি
ঝড়ের কারণে বৃহস্পতিবার রাতে দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়। এতে ঘাটে আটকা পড়ে শত শত পণ্যবাহী ট্রাক। ফেরিঘাট টার্মিনাল সড়ক, রাজবাড়ী, ২৫ ফেব্রুয়ারি
উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা আশ্রয়শিবিরের পাশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০টি দোকান। টেকনাফ, কক্সবাজার, ২৫ ফেব্রুয়ারি
বাংলাদেশ-ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলনমেলার অতিথিরা এই ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। কাজীহাটা, রাজশাহী, ২৫ ফেব্রুয়ারি
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা মুঠোফোনের আলো জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে, ২৫ ফেব্রুয়ারি
ফুলঝাড়ু বানাচ্ছেন নারী ত্রিপুরা শ্রমিকেরা। এ কাজ করে তাঁরা দিনে ৩০০ টাকা মজুরি পান। বলপেইয়্যে আদাম, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৫ ফেব্রুয়ারি।
ঢাকার সাভারে আজ শুক্রবার তিনটি কেন্দ্রে করোনার টিকা দেওয়া হয়। ভোর থেকেই এসব কেন্দ্রের সামনে ভিড় করেন হাজারো মানুষ। অধর চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয় টিকাকেন্দ্র, সাভার, ঢাকা, ২৫ ফেব্রুয়ারি