এক ঝলক (২৫ জুন ২০১৭)

ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। ছবিটি আজ রোববার রাজধানীর রমনা পার্ক থেকে তোলো। ছবি: জামিউল ইসলাম
ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। ছবিটি আজ রোববার রাজধানীর রমনা পার্ক থেকে তোলো। ছবি: জামিউল ইসলাম
নড়াইলে প্রথম আলো বন্ধুসভার সদস্যদের কাছ থেকে নতুন পোশাক পেয়ে উল্লসিত শিশুরা। ছবি: প্রথম আলো
ঈদ উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন টুপির দোকানে লোকজনের ভিড়। ছবিটি গতকাল শনিবার আন্দরকিল্লা শাহি জামে মসজিদের সামনে থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
রথযাত্রা সামনে রেখে সাজানো হয়েছে হাতি। পুণ্যার্থীরা হাতিটিকে টাকা দিচ্ছেন। ছবিটি গতকাল শনিবার ভারতের আহমেদাবাদের জগন্নাথ মন্দিরের সামনে থেকে তোলা ছবি। ছবি: রয়টার্স
কমলা রঙের কসমস ফুল। কসমসের আদি নিবাস মেক্সিকোয়। যুক্তরাষ্ট্রেও এ ফুলের দেখা মেলে। ছবিটি রাজধানীর রমনা পার্ক থেকে তোলো। ছবি: জামিউল ইসলাম
ঈদ উপলক্ষে হাতে মেহেদি দিয়েছে এক শিশু। ছবিটি গতকাল শনিবার পাকিস্তানের ইসলামাবাদ থেকে তোলা। ছবি: রয়টার্স
২০১৭ সালের কনফেডারেশনস কাপের এ গ্রুপে মেক্সিকো ও রাশিয়ার মধ্যকার খেলা দেখতে এসেছেন বিচিত্র সাজ নেওয়া এই ফুটবলপ্রেমী। ছবিটি রাশিয়ার কাজান এরিনা স্টেডিয়াম থেকে গতকাল শনিবার তোলা। ছবি: এএফপি
ফ্রান্সের পশ্চিমাঞ্চলের বন্দরে গতকাল শনিবার ভিড়েছে ব্রিটেনের কুইন মেরি ২ নামের জাহাজটি। ছবি: এএফপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বসবাস করা গুলশানের বাড়িটি আজ রোববার সকালে ভাঙার কাজ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এ সময় এই এলাকায় লোকজন ও যানবাহন চলাচল বন্ধ করে দেয় পুলিশ। ছবি: আবদুস সালাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বসবাস করা গুলশান-২ নম্বরের ১৫৯ নম্বর বাড়িটি ভাঙার কাজ চলছে। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। ছবিটি গুলশান-২-এর ৫১ নম্বর সড়কের ২ নম্বর বাড়ি থেকে তোলা। ছবি: আবদুস সালাম
সড়কের একপাশ খুঁড়ে তা মাটি দিয়ে যেনতেনভাবে ভরাট করা হয়েছে। ইউটার্ন নিতে গিয়ে নরম মাটিতে চাকা আটকে যায় গাড়িটির। ছবিটি আজ রোববার সকালে রাজধানী বাড্ডা বাসস্টপ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
নানা আয়োজনের মধ্য দিয়ে আজ রোববার পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। চট্টগ্রাম নগরে আয়োজিত শোভাযাত্রায় নানা সাজে অংশ নেন পুণ্যার্থীরা। ছবিটি বিকেলে নগরের প্রবর্তক মোড় এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ