এক ঝলক (২৬ জুন, ২০২০)

গরমে স্বস্তি পেতে বুড়িগঙ্গা নদীতে নেমেছে কয়েকজন কিশোর। সদরঘাট এলাকা, ২৬ জুন। ছবি: দীপু মালাকার
গরমে স্বস্তি পেতে বুড়িগঙ্গা নদীতে নেমেছে কয়েকজন কিশোর। সদরঘাট এলাকা, ২৬ জুন। ছবি: দীপু মালাকার
বৃষ্টিতে ভিজে ফুটবল খেলছে কয়েকজন কিশোর-তরুণ। উত্তম বানিয়া পাড়া, রংপুর, ২৫ জুন। ছবি: মঈনুল ইসলাম
সবুজ টিলার নিচে বিস্তৃত সবুজ মাঠে ফুলবলে মেতেছে একদল তরুণ। আলুরতল এলাকা, সিলেট শহরতলি, ২৫ জুন। ছবি: আনিস মাহমুদ
বয়স্কভাতা নেওয়ার জন্য সকালে ব্যাংকে আসেন জহিরুল হক। দুপুরের দিকে প্রচণ্ড রোদ ও গরমে মাথা ঘুরে পড়ে যান তিনি। তাঁকে সুস্থ করার চেষ্টা চলছে। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ২৫ জুন। ছবি: দিনার মাহমুদ
বেড়জাল দিয়ে মাছ শিকারে ব্যস্ত মৎস্যজীবী।বর্ষার নদীতে এখন নতুন পানি। মাছও আছে বেশ। ছবিটি সামাউড়াকান্দির চেঙ্গেরখাল নদ, সিলেট সদর, ২৪ জুন। ছবি: আনিস মাহমুদ
করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তিকে দাফন করার জন্য রায়েরবাজার কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। ঢাকা, ২৫ জুন। ছবি: দীপু মালাকার
সুরক্ষাসামগ্রী ছাড়াই কাজ করছেন শ্রমিকেরা। বাবুবাজার, ঢাকা, ২৬ জুন। ছবি: দীপু মালাকার
করোনাভাইরাসের সংক্রমণের কারণে শিশুদের সুরক্ষাসামগ্রী পরিয়ে রাস্তায় বের হয়েছেন এই অভিভাবক। কেরানীগঞ্জ,ঢাকা, ২৬ জুন। ছবি: দীপু মালাকার
পোশাক কারখানায় কর্মী ছাঁটাই বন্ধ এবং শ্রমিকদের জন্য জরুরি তহবিল গঠনের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে গার্মেন্ট শ্রমিক সংহতি। তোপখানা রোড, ঢাকা, ২৬ জুন। ছবি: সংগৃহীত
জীবিকার তাগিদে ছুটির দিনেও থেমে নেই মা ও ছেলের কাজ। মিরপুর ১ নম্বরের একটি পোশাক কারখানায় কাজ করেন তাঁরা। সনি রোজ এভাবেই সাইকেলে মাকে নিয়ে একসঙ্গে বাড়ি ফেরেন। মিরপুরের প্রিন্সিপাল আবুল কাশেম সড়ক, ঢাকা, ২৬ জুন। ছবি: আশরাফুল আলম