চোখজুড়ানো সবুজ খেতের ওপর সাদা বকের মেলা। ছবিটি গতকাল বৃহস্পতিবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দোবাগীর হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদনদীর তিরে কাদামাটি নিয়ে খেলায় মেতেছে চার শিশু। ছবিটি আজ শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানাবোরো খেতের আলে আয়েশি ভঙ্গিতে কয়েকটি হাঁস। ছবিটি আজ শক্রবার বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানাবোরো খেতের আগাছা পরিষ্কার করছেন মজুরেরা। ছবিটি আজ শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলার তরণী হাট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়ালাবণ্যে ভরা কচি বোঁটায় বিকশিত আমের মুকুল। ছবিটি আজ শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানাফরিদপুরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জুতা সেলাই ও পলিশ করাই এই কারিগরের কাজ। ছবিটি গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার চরকমলাপুর এলাকা থেকে তোলা। ছবি: আলিমুজ্জামান রনীমাছ ধরা দেখছে দুই শিশু। ছবিটি আজ শুক্রবার দুপুরে সিলেট সদরের সামাউড়াকান্দি থেকে তোলা। ছবি: আনিস মাহমুদপলাশ ফুলে সেজেছে বসন্তকাল। ছবিটি আজ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলারোদ থেকে বাঁচতে কচুরিপানা ফুলের নিচে লুকায় মাছ। সেখানে চলছে মাছের খোঁজ। আজ শুক্রবার সকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া এলাকার মানাস নদ থেকে তোলা। ছবি: মঈনুল ইসলামরাজধানীর উত্তরায় একটি বাসার রান্নাঘরে গ্যাসের আগুনে দগ্ধ হয়েছে এই শিশুটিসহ তার পরিবারের পাঁচজন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সে চিকিৎসাধীন। ছবি: ফোকাস বাংলাআজ শুক্রবার ছুটির দিন, স্কুল বন্ধ। তাই খেত থেকে মসুর ডাল তোলায় বাবাকে সাহায্য করছে দুই ভাই-বোন। ছবিটি যশোর সদরের ফতেপুর গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলাশুক্রবার ছুটির দিন। তাই লাটিম ঘোরানো খেলায় মেতে উঠেছে মারমা শিশুরা। ছবিটি আজ বিকেলে খাগড়াছড়ি শহরের কালাডেবাপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরীবরিশাল নগরের ত্রিশ গোডাউন এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে সাইকেল নিয়ে দুরন্তপনায় মেতে ওঠে শিশুটি। ছবি: সাইয়ানএক মাস ছাব্বিশ দিন বয়সী এই ব্যাঘ্র শাবকটির নাম ইয়েন। ঢাকা চিড়িয়াখানায় আজ শুক্রবার শাবকটির তত্ত্বাবধায়ক রণজিৎ কুমার বিশ্বাসের সঙ্গে খেলছে ইয়েন। ছবি: আশরাফুল আলমর্যাংগস লিমিটেডের মিতসুবিশি আউটল্যান্ডার গাড়ির নতুন এই মডেলটি আজ বিকেলে ঢাকার তেজগাঁও বিক্রয় কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ছবি: আশরাফুল আলমধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে আজ শুক্রবার শুরু হওয়া শিল্পী রণজিৎ দাশের একক চিত্রকর্ম প্রদর্শনী। ঘুরে ঘুরে চিত্রকর্ম দেখছেন দর্শনার্থীরা। ছবি: আবদুস সালামছায়ানটে আয়োজিত বসন্তের অনুষ্ঠানে গানে গানে নৃত্য। ছবিটি আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানট মিলনায়তন থেকে তোলা। ছবি: আবদুস সালামরূপায়ণ সিটি উত্তরার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলী। পাশে অতিথিরা। ছবি: সাহাদাত পারভেজ