X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (২৬ ফেব্রুয়ারি ২০১৮)
নিজস্ব প্রতিবেদক
Published: 26 Feb 2018, 10:06
চীনের চন্দ্র বর্ষের ছুটি উপলক্ষে লণ্ঠনের প্রদর্শনী। হাইগি, গ্যানসা প্রদেশ, চীন, ২৫ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
ডিজাইনার টমি হিলফিগারের নকশা করা পোশাকে র্যাম্পে যুক্তরাষ্ট্রের এক মডেল। ওমেনস ফল/উইন্টার ২০১৮/২০১৯ ফ্যাশন শো, মিলান, ২৫ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
দেখতে রঙ্গন ফুলের মতো হলেও এটি আসলে পাথরকুচি ফুল। ভেষজ চিকিৎসায় পাথরকুচির পাতা ব্যবহার করা হয়। টেবুনিয়া কৃষি খামার এলাকা, পাবনা সদর, ২৫ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
পিয়ংচ্যাং শীতকালীন অলিম্পিকের সমাপনী দিনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিল্পীর মনোরম পরিবেশনা। দক্ষিণ কোরিয়া, ২৫ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
পথের ধারে ফুটেছে ক্রিপিং থিসল ফুল। ফুলটির আদি নিবাস ইউরোপ ও এশিয়ার উত্তরাঞ্চল। গোবিন্দপুর, ফরিদপুর সদর, ২৫ ফেব্রুয়ারি। ছবি: আলীমুজ্জামান
শীতকালীন অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে মঞ্চে গান পরিবেশন করছেন এক সংগীতশিল্পী। দক্ষিণ কোরিয়া, ২৫ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
পুরোনো অকেজো টায়ার চালিয়ে পেঁয়াজ খেতের আইল ধরে ছুটছে দুই শিশু। গোবিন্দপুর, ফরিদপুর সদর, ২৫ ফেব্রুয়ারি। ছবি: আলীমুজ্জামান
হলি উৎসবে রঙের খেলায় মেতেছে হিন্দু ধর্মাবলম্বীরা। নদগাঁ, উত্তর প্রদেশ, ভারত, ২৫ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
ভারী তুষারপাতে বিপর্যস্ত ইতালির রোম। ভোরে আলোয় প্রাচীন কোলোসিয়াম। রোম, ইতালি, ২৬ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
পাতাঝরা গাছে নবপল্লবের হাতছানি। শিগগিরই সবুজ পাতায় ছেয়ে যাবে গাছগুলো। চরমুগরিয়া, মাদারীপুর সদর, ২৫ ফেব্রুয়ারি। ছবি: অজয় কুন্ডু
গাছ কাটার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও গাছকে ভালোবাসতে মেক্সিকোতে গাছের সঙ্গে মানুষের বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের পোশাক পরে গাছের সঙ্গে আলিঙ্গন করছে এক কনে। ওহাকা, মেক্সিকো, ২৫ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
প্রকৃতি শীতের রুক্ষতা কাটিয়ে নতুন রূপে সাজছে। গাছে গাছে নতুন পাতা। আম গাছেও এসেছে মুকুল। রেল স্টেশনের জিআরপি থানা, সদর, ময়মনসিংহ, ২৬ ফেব্রুয়ারি। ছবি: আনোয়ার হোসেন।
গাধার পিঠে করে কনস্ট্রাকশন সাইটে ইট নিয়ে যাচ্ছে এক শ্রমিক। অমৃতসর, পাঞ্জাব, ভারত, ২৪ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
মনোরম ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছিটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা, সাম্প্রতিক। ছবি: জামিউল ইসলাম
খেত থেকে টমেটো তুলেছেন এক চাষি। খেতেই বিক্রি হচ্ছে টমেটো। প্রতি কেজি টমেটোর পাইকারি দাম ৪ টাকা। টুকেরবাজার, সিলেট সদর, ২৬ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকা, কুমিল্লা, ২৬ ফেব্রুয়ারি। ছবি: এমদাদুল হক
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্ট ভবনে চলছে চার দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী। আয়োজন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। চিত্রকর্ম দেখছেন এক দর্শনার্থী। খুলনা, ২৬ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
স্কুল শেষে সাইকেলে চড়ে বাড়ি ফিরছে দুই শিক্ষার্থী। কাজিরবাজার ব্রিজ, সিলেট, ২৬ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে থেমে থাকা লরির পেছন দিকে যাত্রীবাহী বাসের ধাক্কার ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহত একজনের স্বজনের আহাজারি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ২৬ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার
শীতকাল শেষ। কিন্তু এখনো সতেজ ডালিয়া ফুল। কয়েক দিন পরেই আর এ ফুল দেখা যাবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা, সাম্প্রতিক। ছবি: জামিউল ইসলাম
ফরিদপুর সদরপুর উপজেলায় এ বছর পেঁয়াজের উৎপাদন কম হয়েছে। তাই হাটে দাম বেশি। প্রতি মণ পেঁয়াজ ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজখালী হাট, ফরিদপুর, ২৬ ফেব্রুয়ারি। ছবি: আলীমুজ্জামান
রাজশাহীতে প্রথম আলো বন্ধুসভা আয়োজিত বইমেলায় তরুণীরা। লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহী, ২৬ ফেব্রুয়ারি। ছবি: শহীদুল ইসলাম
সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর শোকসভায় ছাত্রলীগের কয়েকটি পক্ষের মধ্যে কয়েকবার সংঘর্ষ হয়। লালদীঘি মাঠ, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ
বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোমবাতি প্রজ্বালন করে গণজাগরণ মঞ্চ। সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ, ২৬ ফেব্রুয়ারি, সন্ধ্যা। ছবি: তানভীর আহাম্মেদ
আরও পড়ুন
মালয়েশিয়া থেকে ঢাকার ‘অপরাধ নিয়ন্ত্রণ করতেন’ সুইডেন আসলাম
আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে ৩ দেশের লড়াই, এগিয়ে কে
বিশ্বে সবচেয়ে বেশি সোনার মালিক কোন দেশ, বাংলাদেশের মজুত কত টন?
মঙ্গলবার ভোর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গুনবে সেতু কর্তৃপক্ষ
মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত