ওয়াশিংটনের হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিতে আসা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মাদাম পেং লিউয়ানের অভ্যর্থনার অপেক্ষায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। ছবিটি শুক্রবার রাতে হোয়াইট হাউস থেকে তোলা। ছবি: রয়টার্সওয়াশিংটনের হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজে (ডান থেকে) মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা ও মাদাম পেং লিউয়ান। ছবিটি শুক্রবার রাতে হোয়াইট হাউস থেকে তোলা। ছবি: রয়টার্সঈদের দ্বিতীয় দিনে আজ রাজধানীর শিশু পার্কে ছিল শিশুসহ সব বয়সীদের প্রচণ্ড ভিড়। বিভিন্ন রাইডে উঠে আনন্দে মেতে উঠেছে সবাই। ছবি: সাজিদ হোসেনঈদের দ্বিতীয় দিনে আজ রাজধানীর শিশু পার্কে ছিল শিশুসহ সব বয়সী মানুষের প্রচণ্ড ভিড়। বিভিন্ন রাইডে উঠে আনন্দে মেতেছে সবাই। ছবি: সাজিদ হোসেনযুক্তরাষ্ট্র সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তাঁর স্ত্রী পেং লিউয়ানের সম্মানে গতকাল হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়। অতিথিদের স্বাগত জানানোর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাজসজ্জার দেখভালে ব্যস্ত ফার্স্ট লেডি মিশেল ওবামা। ছবি: রয়টার্সবিবিয়ানা গ্যাসক্ষেত্রের রক্ষণাবেক্ষণের কারণে ঈদুল আজহার দিন শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে আজ শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টা ফিলিং স্টেশনগুলোতে সিএনজি গ্যাস (রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস) সরবরাহ বন্ধ রয়েছে। আজ শনিবার দুপুরে দৈনিক বাংলা এলাকার একটি স্টেশন থেকে তোলা। ছবি: ফোকাস বাংলাঈদের কারণে ফাঁকা ঢাকা। নেই কোলাহল। নেই যানজট। এ সুযোগে যারা ঢাকার বাইরে যায়নি তারা রিকশায় করে ইচ্ছেমতো ঘুরে বেড়াচ্ছে নগরে। ছবিটি রাজধানীর অন্যতম ব্যস্ততম জায়গা মতিঝিলের শাপলা চত্বর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলাঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। বিশেষ করে শিশুপার্কে ও সিনেমা হলে। ছবিটি আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের গুলশান হলের সামনে থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্যদড়ির ওপর দিয়ে হেঁটে চলা। ছবিটি গতকাল সুইজারল্যান্ড থেকে তোলা। ছবি: রয়টার্সচীনের বেইজিংয়ে মাথায় পাতা লাগিয়ে হেঁটে চলেছেন এক নারী। ছবি: রয়টার্সক্যালিফোর্নিয়ার আকাশে হট বেলুন। ছবিটি গতকাল ২৫ সেপ্টেম্বর তোলা। ছবি: রয়টার্সনারী শিক্ষা নিয়ে কাজ করে এমন কয়েকজনের সঙ্গে নোবেল জয়ী মালালা ইউসুফজাই (মাঝে)। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর মালালা তার বান্ধবীদের সঙ্গে এভাবেই ক্যামেরার পোজ দেন। ছবিটি গতকাল (২৫ সেপ্টেম্বর) তোলা। ছবি: রয়টার্সযুক্তরাষ্ট্র সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তাঁর স্ত্রী পেং লিউয়ানের সম্মানে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন ফেসবুকের চেয়ারম্যান-সিইও মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানও। ছবি: রয়টার্সহাঙ্গেরি হয়ে পশ্চিম ইউরোপের দিকে যেতে ইচ্ছুক সিরিয়ার শরণার্থীদের স্রোত এখনো আছে। ছবি: রয়টার্সরাষ্ট্রীয় অতিথি হয়ে চীনের ফার্স্ট লেডি পেং লিউয়ান এখন যুক্তরাষ্ট্রে। গতকাল তাঁকে নিয়ে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা গিয়েছিলেন ওয়াশিংটনের ইউ ইয়ং পাবলিক চার্টার স্কুল পরিদর্শনে। সেখানে বাচ্চাদের আদর করছেন চীনের ফার্স্ট লেডি। ছবি: রয়টার্স৯/১১-এর হামলার ঘটনায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধসে পড়া একটি ইস্পাতের খণ্ড এটি। বর্তমানে এর ঠাঁই হয়েছে নিউইয়র্কের জাদুঘরে। ভয়াবহ ওই হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন যুক্তরাষ্ট্র সফররত পোপ ফ্রান্সিস। তিন দিনের কিউবা সফর শেষে তিনি পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফরে যান। ছবি: রয়টার্সঢাকা চিড়িয়াখানায় খাঁচার সামনে থেকে জিরাফকে খাবার দিয়ে আনন্দ উপভোগ করছে সব বয়সী মানুষ। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: সাজিদ হোসেনকোরবানির পশুর চামড়া লবণ দিয়ে স্তূপ করে সংরক্ষণ করছেন শ্রমিকেরা। ছবিটি আজ সকালে নারায়ণগঞ্জ শহরের লয়েল ট্যাংক রোড-সংলগ্ন থানা পুকুরপাড় মাঠ এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জপরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। ছবিটি আজ দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তোলা। ছবি: জাহিদুল করিমঈদ উদ্যাপনে শিশুরা রাজধানীর শ্যামলীর শিশুমেলায় কৃত্রিম পাহাড়ে উঠে ঘুরে বেড়াচ্ছে। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম