X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (২৭ জুন ২০১৮)
নিজস্ব প্রতিবেদক
Published: 27 Jun 2018, 10:38
রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে বাসে আগুন। ফায়ার সার্ভিস আসার আগে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করছেন। যাত্রাবাড়ী, ঢাকা ২৭ জুন। ছবি: হাসান রাজা
ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে দেয়ালচিত্রটি আঁকা হয়েছে। পাশ দিয়ে যাচ্ছেন এক শিক্ষার্থী। রোকেয়া হল এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ২৭ জুন। ছবি: আবদুস সালাম
সন্ধ্যায় ফোটে সন্ধ্যা মালতি। সাম্প্রতিক ছবি, হাতীবান্ধা, লালমনিরহাট। ছবি: মোছাব্বের হোসেন
বিদেশি প্রজাতির ফুল হেলিকোনিয়া প্রজাতির হ্যাংগিং লবস্টারস ক্লো। জন্মে এ দেশেও। সাম্প্রতিক ছবি, হাতীবান্ধা, লালমনিরহাট। ছবি: মোছাব্বের হোসেন
পুকুরে লাল শাপলার হাসি। সাদিপুর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২৬ জুন। ছবি: আলীমুজ্জামান
রাজধানীর আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটের দেয়ালে শোভা পাচ্ছে একটি দেয়ালচিত্র। শাহবাগ, ঢাকা, ২৭ জুন। ছবি: আবদুস সালাম
পানিতে টইটম্বুর হাওর। খাবার খেতে একটু পরই হাওরে নামবে রাজহাঁসের দল। সামাউরাকান্দি হাওর এলাকা, সিলেট সদর, ২৬ জুন। ছবি: আনিস মাহমুদ
বাড়ির সামনের জলাধারে জাল দিয়ে মাছ ধরছে এক শিশু। নন্দীগ্রাম, গৌরীপুর উপজেলা, ময়মনসিংহ, ২৬ জুন। ছবি: আনোয়ার হোসেন
আঁকাবাঁকা বয়ে গেছে ইছামতি নদী। বর্ষায় নদীতে বেড়েছে পানি। বেড়েছে মাছের আনাগোনা। এ সময় নদীতে নৌকা নিয়ে জাল ফেলে মাছ ধরছেন দুই ব্যক্তি। নেপালতলী ইউনিয়ন, গাবতলী উপজেলা, বগুড়া, ২৬ জুন। ছবি: সোয়েল রানা
গাছে ফুটেছে কাঠগোলাপ ফুল। ফুলটি থোকা থোকা করে ফোটে। ইটালী, শেরপুর, বগুড়া, ২৬ জুন। ছবি: সবুজ চৌধুরী
বাগানের জামরুল গাছে লাল জামরুল। ফলটি খেতেও সুস্বাদু। ইটালী, শেরপুর, বগুড়া, ২৬ জুন। ছবি: সবুজ চৌধুরী
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিভিন্ন শহর এখন পর্যটন নগরীতে পরিণত হয়েছে। তেমনই এক শহর ইয়েকাতেরিনবুর্গ। সেখানে বেলুন বিক্রি করছেন দুই নারী। ২৬ জুন। ছবি: এএফপি
ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সুরাবায়াতে চলছে আঞ্চলিক নির্বাচন। সেখানে ভোটারদের আকৃষ্ট করতে চলমান বিশ্বকাপ ফুটবলের মাঠের আদলে সাজানো হয়েছে ভোটকেন্দ্রগুলো। বিখ্যাত খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার টানানো হয় কেন্দ্রের বাইরে। ভোটদান শেষে এক নারী মেসি ও রোনালদোর ছবির মাঝে দাঁড়িয়ে ছবি তোলেন। ২৭ জুন। ছবি: এএফপি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর ফটকটি বন্ধ। ফটকের বাইরের দিকের অংশ পুরোটাই দখল করে বসেছে দোকানপাট এবং ভেতরের দিকের অংশে রাখা হয় বেসরকারি প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্স। বকশিবাজার, ঢাকা, ২৭ জুন। ছবি: আবদুস সালাম
রাজধানীর মৎস্য ভবনের কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে বড় পাকুড়গাছের সঙ্গে সংঘর্ষ হয়। বাসের ভেতরে থাকা যাত্রীদের বাস থেকে বের হতে সাহায্য করছেন পথচারীরা। বার কাউন্সিল ভবনের সামনে, ঢাকা, ২৭ জুন। ছবি: আবদুস সালাম
আরও পড়ুন
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার
টানা নয় দফা কমার পর বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩,১৪৯ টাকা
খ্রিষ্টান নানা–নানির আদরে বড় হলেও নিজের মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ
প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সংলাপ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি
হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে