X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (২৭ মে ২০১৮)
নিজস্ব প্রতিবেদক
Published: 27 May 2018, 09:24
ইফতার সামগ্রী দিয়ে সাজিয়ে রাখা হয়েছে টেবিল। গতকাল চট্টগ্রামে আওয়ামী লীগের ইফতার মাহফিলের আয়োজন এটি। ইন্টারন্যাশনাল কনভেনশন হল, চট্টগ্রাম, ২৬ মে। ছবি: সৌরভ দাশ
ফুলে বসেছে প্রজাপতি। দীঘিনালা হর্টিকালচার সেন্টার এলাকা, খাগড়াছড়ি, ২৫ মে। ছবি: পলাশ বড়ুয়া
বাগানে ফুটেছে বাহারি ফুল। বাকচর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২৬ মে। ছবি: আলীমুজ্জামান
হাটে পাহাড়ি হলুদ বেচাকেনা হচ্ছে। এক মণ শুকনো হলুদের দাম ৪ হাজার ২০০ থেকে ৪ হাজার ৫০০ টাকা। কুতুকছড়ি, রাঙামাটি সদর, ২৭ মে। ছবি: সুপ্রিয় চাকমা
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লিভারপুলকে হারিয়ে শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ট্রফি হাতে সার্জিও রামোস। কিভ, ইউক্রেন, ২৬ মে। ছবি: রয়টার্স
লন্ডনের আকাশে বিদ্যুতের ঝলকানি। যুক্তরাজ্য, ২৬ মে। ছবি: রয়টার্স
দেয়ালে বসে আছে একটি শালিক। শালিকের আদি নিবাস এশিয়া অঞ্চলে। আকন্দপাড়া গ্রাম, গাবতলী, বগুড়া, ২৭ মে। ছবি: সোয়েল রানা
কয়েক দিন ধরে তীব্র গরম পড়ছে। অসহ্য গরমে রেলস্টেশনের প্ল্যাটফর্মে একটু বিশ্রাম করে নিচ্ছে কয়েকজন। সিলেট রেলওয়ে স্টেশন, সিলেট, ২৭ মে। ছবি: আনিস মাহমুদ
ঈদকে সামনে রেখে জমে উঠেছে বেচা-কেনা। সালোয়ার কামিজ কিনতে দোকানে ভিড় করেছেন ক্রেতারা। প্রবর্তক মোড় এলাকা, চট্টগ্রাম, ২৬ মে। ছবি: সৌরভ দাশ
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। খেলা নিয়ে উন্মাদনার শেষ নেই ভক্তদের। দেয়ালে পতাকা আঁকছে ব্রাজিলের এক ভক্ত। সিআরবি এলাকা, চট্টগ্রাম, ২৬ মে। ছবি: সৌরভ দাশ
প্রচণ্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। স্বস্তি পেতে কর্ণফুলী নদীতে নেমে পড়েছে শিশুটি। ফিশারি ঘাট এলাকা, চট্টগ্রাম, ২৭ মে। ছবি: জুয়েল শীল
হাতি দিয়ে মহাসড়কে যানবাহন আটকে চাঁদা তুলছেন এক মাহুত। বাধ্য হয়ে চালকেরা তা দিচ্ছেন। ঢাকা-বরিশাল মহাসড়ক, নগরকান্দা, ফরিদপুর, ২৭ মে। ছবি: আলীমুজ্জামান
সুন্দরবনের একাংশ। আকাশে মেঘের ঘনঘটা। বনের গা ঘেঁষে বয়ে চলেছে নদী। সোনাতলা এলাকা, শরণখোলা, বাঘেরহাট, ২৭ মে। ছবি: ইনজামামুল হক
ছোট্ট গাছের ডগায় বসে আছে ফড়িং। পৌরসভা মোড়, খুলনা, ২৭ মে। ছবি: সাদ্দাম হোসেন
রাজধানীর কারওয়ান বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে পুলিশ। রোববার পরিচালিত অভিযানে কমপক্ষে ৪৭ জনকে আটক করা হয়। তেজগাঁও, ঢাকা, ২৭ মে। ছবি: শুভ্র কান্তি দাশ
রাজধানীর কারওয়ান বাজারে রেললাইনের পাশের বস্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রোববার দুপুরে পরিচালিত অভিযানে কমপক্ষে ৪৭ জনকে আটক করা হয়। তেজগাঁও, ঢাকা, ২৭ মে। ছবি: দীপু মালাকার
আরও পড়ুন
‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার
গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি, ফিরবেন কী নিয়ে
প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সংলাপ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি
নতুন বেতনকাঠামো, প্রকল্প ও কর্মসূচিতে ব্যয় বাড়াচ্ছে সরকার, টাকা পাবে কোথায়
হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে