রাজধানীর শিশুমেলা বিনোদনকেন্দ্রে আনন্দে মেতেছে শিশু-কিশোরেরা। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: জাহিদুল করিমঈদের ছুটি শেষে আজ বুধবার থেকে খুলেছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। মতিঝিলের সোনালী ব্যাংক থেকে তোলা ছবি। ছবি: হাসান রাজাযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ইকো পার্ক লেকে পদ্ম ফুলের হাসি। ছবিটি গত সোমবার তোলা। ছবি: রয়টার্সউটপাখির এক ছানা দৌড়াচ্ছে। ছবিটি গতকাল মঙ্গলবার জার্মানির পশ্চিমাঞ্চলের একটি চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: এএফপিরাজধানীর শিশুমেলা বিনোদনকেন্দ্রের বিভিন্ন রাইডে চড়ে আনন্দঘন সময় কাটাচ্ছে শিশুরা। ছবিটি বুধবার তোলা। ছবি: জাহিদুল করিমট্রেনের জন্য স্টেশনে যাত্রীদের অপেক্ষা। ছবিটি গতকাল মঙ্গলবার ভারতের নয়াদিল্লি থেকে তোলা। ছবি: রয়টার্সপ্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে ঢাকায় ফিরছে মানুষ। ছবিটি বুধবার কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ছবি: হাসান রাজানবায়নযোগ্য জিনিসপত্রে ভরা বস্তা নিয়ে তিন চাকার যানের করে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল মঙ্গলবার চীনের বেইজিং থেকে তোলা। ছবি: রয়টার্সইরাকের মসুলের গ্র্যান্ড আল-নুরি মসজিদের ধ্বংসস্তূপ। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্সঈদের ছুটি শেষে আজ বুধবার প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ছবি: মোশতাক আহমেদঈদ উপলক্ষে বগুড়া শহরের ব্যস্ততম সাতমাথা এলাকায় মেলা বসেছে। খেলনা ও অন্যান্য জিনিসপত্র কিনছেন লোকজন। ছবিটি মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন তোলা। ছবি: সোয়েল রানাসিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে নেমেছে দর্শনার্থীদের ঢল। স্বচ্ছ জলধারায় দলবেঁধে আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। ছবিটি ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: আনিস মাহমুদঈদের ছুটিতে বেড়াতে আসা শিশুরা নাগরদোলায় ঘুরছে। ছবিটি মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের নওয়াববাড়ী এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানাইলিশ মাছের আশায় জাল ফেলে অপেক্ষায় দুই জেলে। ছবিটি মঙ্গলবার খুলনার দিঘলিয়া উপজেলার হাজীগ্রামের চারাবিটা নদ থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেনরাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলো গতকাল মঙ্গলবার রাত ১২টা থেকে আজ রাত ১২টা পর্যন্ত বন্ধ। ছবিটি বুধবার রাজধানীর মগবাজার মোড় থেকে তোলা। ছবি: আবদুস সালামঈদের ছুটিতে মীরসরাই মহামায়া হ্রদ, পাহাড় ও ঝরনা দেখতে ভিড় করেছেন ভ্রমণপিপাসুরা। ভ্রমণকে স্মৃতিময় করতে সেলফি তুলে নিচ্ছেন একদল তরুণ। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: জুয়েল শীল