খেজুরের রস বিক্রি করে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। ছবিটি আজ মঙ্গলবার খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেননার্সারিতে ফুটে আছে নানা রঙের গোলাপ। ছবিটি গতকাল সোমবার সকালে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জগৎপট্টি গ্রাম থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সালধর্মঘটের কারণে যানবাহন না পেয়ে দৌড়ে কেন্দ্রে যাচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা। ছবিটি আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের উপকণ্ঠ বনানী এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানাধান খেতের আইল ধরে যাচ্ছে স্কুলগামী তিন শিশু ও নারী। ছবিটি আজ মঙ্গলবার খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেনপাখা মেলে সকালের রোদ পোহাচ্ছে এক পানকৌড়ি। ছবিটি গতকাল সোমবার বগুড়ার ধুনট উপজেলার চিকাশি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানাজাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকালে রংপুর আদালতের মূল ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। ছবি: মঈনুল ইসলামআচমকা পরিবহন ধর্মঘটের কারণে গাড়ি না পেয়ে শিশুদের নিয়ে অসহায় হয়ে বসে আছেন এক নারী। ছবিটি দুপুরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট।রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে করা হয়েছে পুষ্প পল্লব (ফুলের বাগান)৷ হাসপাতালের প্রবেশের একপাশে রয়েছে বাগান। অন্য পাশেও বাগান তৈরির কাজ চলছে। ছবিটি আজ মঙ্গলবার সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিনরাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফাঁকা জায়গায় দোকান ও বহিরাগতদের খেলা বন্ধের জন্য লোহার বেষ্টনীও তৈরি করা হয়েছে৷ ছবিটি আজ মঙ্গলবার সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিনহরতাল চলায় রাজধানীতে আজ মঙ্গলবার সকাল থেকে গণপরিবহন ছিল কম৷ ছবিটি সকালের দিকে শ্যামলী এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিনআজ ভাষার মাস ফেব্রুয়ারির শেষ দিন৷ কিন্তু নগরীতে ভাষা দিয়ে তৈরি ভাস্কর্যগুলো বেহাল হয়ে পড়ে রয়েছে। নেই সংস্কারের গুরুত্ব৷ ছবিটি আজ মঙ্গলবার সকালে রাজধানীর বিজয় সরণি মোড় থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিনসিগন্যাল বা জেব্রা ক্রসিং কোনো কিছুর নিয়ম মানুষ মানে না৷ তাই ট্রাফিক পুলিশ এভাবে দড়ি বেঁধে রাখেন৷ ছবিটি আজ মঙ্গলবার সকালে রাজধানীর বিজয় সরণি থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিনগ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডাকা হরতালে জাতীয় প্রেসক্লাবের সামনে হরতাল সমর্থনকারীদের সঙ্গে বাংলাদেশ পরিবহন শ্রমিক লীগের সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটে। ছবি: সাইফুল ইসলামমঙ্গলবার সারা দেশে পরিবহন ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। রাজধানীর বাইরে যেতে তাই উপচে পড়া ভিড় ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারগুলোতে। ছবিটি বেলা সোয়া তিনটার দিকে তোলা। ছবি: সাইফুল ইসলামমাসব্যাপী একুশে বইমেলার শেষ দিনে সোহরাওয়ার্দী উদ্যানে ছিল বইপ্রেমীদের ভিড়। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম