X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (২৮ মে ২০১৮)
নিজস্ব প্রতিবেদক
Published: 28 May 2018, 09:18
প্রচণ্ড খরায় চৌচির ফোগেনজে লেক। সোয়াংআও, জার্মানি, ২৭ মে। ছবি: এএফপি
রংপুরে তিস্তা নদীতে পানি বেড়েছে। কয়েক দিন এখানে ছিল বালুচর। নতুন পানিতে মাছের সন্ধানে কয়েকজন। মহিপুর এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২৮ মে। ছবি: মঈনুল ইসলাম
দূষণের কারণে যমুনা নদীতে তৈরি হয়েছে এই ফেনা। নয়াদিল্লি, ২৮ মে। ছবি: এএফপি
ঢাকার খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কে সারা বছরই পানি জমে থাকে। বড় বড় গর্ত নির্দেশ করতে স্থাপন করা হয়েছে লাল নিশান। দক্ষিণ বনশ্রী, এল ব্লক, খিলগাঁও, ঢাকা, ২৮ মে। ছবি: আবদুস সালাম
পুকুরের মাঝখানে ভেসে থাকা বাঁশের ওপর বসে একটু জিরিয়ে নিচ্ছে হাঁসটি। পুকুরের পানিতে পড়েছে তার ছায়া। বড়কামতা গ্রাম, দেবীদ্বার উপজেলা, কুমিল্লা, সাম্প্রতিক ছবি। ছবি: এমদাদুল হক
বাইরে প্রচণ্ড গরম। কাঠফাটা রোদে ঘরের বাইরে বেরোনোই যেন দায়। জীবিকার তাগিদে রিকশাভ্যানের সামনে ছাতা টাঙিয়ে বের হয়েছেন এক চালক। শাহি ঈদগাহ এলাকা, সিলেট, ২৮ মে। ছবি: আনিস মাহমুদ
বিশাল এই হাতির নাম ‘বীর বাহাদুর’। একে নিয়ে বিভিন্ন দোকান থেকে টাকা আদায় করা হয়। গোয়ালন্দ বাজার, রাজবাড়ী, ২৭ মে। ছবি: রাশেদুল হক
পবিত্র রমজান মাসে মসজিদে পরিবেশন করা হচ্ছে ইফতার। বানতুল, ইউগিয়েকার্তা, ইন্দোনেশিয়া, ২৭ মে। ছবি: এএফপি
ভাজা হচ্ছে জিলাপি। ইফতারের অন্যতম অনুষঙ্গ এই মিষ্টি। শালগাড়িয়া, পাবনা, ২৮ মে। ছবি: হাসান মাহমুদ
সিলেটে জমে উঠছে ঈদের বাজার। নগরের বিপণিবিতানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। নগরের নয়াসড়ক এলাকার একটি বিপণিবিতানে শাড়ি পছন্দ করছেন কয়েকজন। ঢাকা, ২৮ মে। ছবি: আনিস মাহমুদ
কিছুদিন আগেই পরিষ্কার করা হয়েছিল ঢাকার মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল। ফের আবর্জনায় ভরে গেছে খালটি। নবোদয় হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা, ২৮ মে। ছবি: শুভ্র কান্তি দাশ
ক্রীড়াবিদদের হাতে তুলে দেওয়া হয়েছে রূপচাঁদা-প্রথম আলো পুরস্কার ২০১৭। আজ সোমবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথি ও আয়োজকদের সঙ্গে পুরস্কার পাওয়া ক্রীড়াবিদেরা। ঢাকা, ২৮ মে। ছবি: তানভীর আহাম্মেদ
রমজানে প্রতিদিন বিকেলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট লেগেই থাকছে। ফার্মগেটের চিত্র। ঢাকা, ২৮ মে। ছবি: শুভ্র কান্তি দাশ
‘দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিষেধ’—কিন্তু কে শোনে কার কথা! তেজতুরী পাড়া, ঢাকা, ২৮ মে। ছবি: দীপু মালাকার
ঈদের বাজারেও ফুটবল বিশ্বকাপের আমেজ। দোকানের বিক্রয়কর্মীরা আর্জেন্টিনার জার্সি পরে কাজ করছেন। রেয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম, ২৮ মে। ছবি: জুয়েল শীল
ফরিদপুর সদরে এ বছর লালমি বাঙ্গির ব্যাপক ফলন হয়েছে। উপজেলার কাটাখালি এলাকায় চলছে বাঙ্গি বেচাকেনা। রমজানে বাঙ্গির চাহিদা বেড়ে যায়। ফরিদপুর, ২৮ মে। ছবি: আলীমুজ্জামান
আরও পড়ুন
‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার
টানা নয় দফা কমার পর বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩,১৪৯ টাকা
খ্রিষ্টান নানা–নানির আদরে বড় হলেও নিজের মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ
প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সংলাপ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি
হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে