X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (২৮ সেপ্টেম্বর ২০১৭)
নিজস্ব প্রতিবেদক
Published: 28 Sep 2017, 08:07
পূজামণ্ডপগুলো ঘিরে জমে উঠেছে বিকিকিনি। বিক্রি হচ্ছে নানা রং ও আকারের বেলুন। ২৮ সেপ্টেম্বর, রামকৃষ্ণ মিশন, সিলেট। ছবি: আনিস মাহমুদ
. পাহাড়ে এ বছর জুমের ধানের ফলন ভালো হয়েছে। লক্ষ্মী দেবীর পূজা দিয়ে ধান কাটতে নেমেছেন এই দম্পতি। সাম্প্রতিক ছবি, দীঘিনালা, খাগড়াছড়ি। ছবি: পলাশ বড়ুয়া
কাঁচা ধানের পাতায় বসে আছে একটি ফড়িং। ২৭ সেপ্টেম্বর, সদর উপজেলা, আলীনগর গ্রাম, মানিকগঞ্জ। ছবি: আব্দুল মোমিন
আলো ঝলমল মণ্ডপে দুর্গাপ্রতিমা। ২৭ সেপ্টেম্বর, বরেন্দ্র মণ্ডপ, সাগরপাড়া, রাজশাহী। ছবি: শহীদুল ইসলাম
মালির উত্তরাঞ্চলে বিস্ফোরণে নিহত তিন বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। ২৭ সেপ্টেম্বর, বামাকো, মালি। ছবি: রয়টার্স
চীনের কমিউনিস্ট পার্টির ১৯তম জাতীয় সম্মেলন উদ্যাপনের অংশ হিসেবে ‘গং এন্ড ড্রাম’ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এই শিল্পীরা। ২৭ সেপ্টেম্বর, জিউপিং, চীন। ছবি: রয়টার্স
একটি আতশবাজি তৈরির কারখানায় গানপাউডার মিশ্রণভর্তি কাগজের রোল আলাদা করছেন এক শ্রমিক। ২৭ সেপ্টেম্বর, আহমেদাবাদ, ভারত। ছবি: রয়টার্স
রামকৃষ্ণ মিশন ও মঠে কুমারী পূজা পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর, ঢাকা। ছবি: সাইফুল ইসলাম
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগিতায় শোভাযাত্রা বের করে সচেতন নাগরিক কমিটি (সনাক)। ২৮ সেপ্টেম্বর, সাতমাথা, বগুড়া। ছবি: সোয়েল রানা
অবিলম্বে চালের দাম কমানো, বন্যা দুর্গতদের পুনর্বাসনসহ বিভিন্ন দাবিতে মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বগুড়া জেলা শাখা। ২৮ সেপ্টেম্বর, সাতমাথা, বগুড়া। ছবি: সোয়েল রানা
প্রথম আলো ও ক্রাউন সিমেন্ট আয়োজিত ‘নির্মাণসামগ্রীর গুণগত মান রক্ষা ও উৎকর্ষ সাধন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে কথা বলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ২৮ সেপ্টেম্বর, প্রথম আলো কার্যালয়, ঢাকা। ছবি: আবদুস সালাম
রোহিঙ্গাদের জন্য ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে করে প্রায় ৭০০ টন ত্রাণ এসেছে। ২৮ সেপ্টেম্বর, চট্টগ্রাম বন্দর। ছবি: জুয়েল শীল
দর্শনার্থী ও ভক্তদের পদচারণায় মুখর সিলেটে পূজামণ্ডপগুলো। ২৮ সেপ্টেম্বর, দুর্গাবাড়ি, বালুচর, সিলেট। ছবি: আনিস মাহমুদ
প্রতিবছর দুর্গাপূজার অষ্টমী তিথিতে হয় ‘কুমারী’ পূজা। এই পূজার মধ্য দিয়ে নারী হয়ে উঠে পবিত্র ও মাতৃভাবাপন্ন। ‘কুমারী’ মা হিসেবে আসনে বসা শিশুর হাতে প্রণামি তুলে দিচ্ছেন পূজারি। ২৮ সেপ্টেম্বর, শান্তনেশ্বরী মাতৃমন্দির, পাথরঘাটা, চট্টগ্রাম। ছবি: জুয়েল শীল
মহাষ্টমীতে দুর্গাপ্রতিমা দেখতে এসে সেলফি তুলে নিচ্ছেন অনেকে। ২৮ সেপ্টেম্বর, সতীজবাবু লেন পূজা উদ্যাপন পরিষদ পূজামণ্ডপ, চট্টগ্রাম। ছবি: জুয়েল শীল
মহাষ্টমীতে পূজামণ্ডপে দর্শনার্থীদের ভিড়। ২৮ সেপ্টেম্বর, শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির, খাগড়াছড়ি। ছবি: নীরব চৌধুরী
যুব ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সদস্যরা হাত মেলাচ্ছেন আফগান যুবাদের সঙ্গে। ২৮ সেপ্টেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ছবি: আনিস মাহমুদ
বৃষ্টিতে নাকাল নগরবাসী। ছবিটি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। ২৮ সেপ্টেম্বর, শাপলা চত্বর, খাগড়াছড়ি শহর। ছবি: নীরব চৌধুরী
রঙে রঙিন পূজামণ্ডপ। ২৮ সেপ্টেম্বর, বাসস্ট্যান্ড, গোয়ালচামট, ফরিদপুর। ছবি: আলীমুজ্জামান
নিরাপদ আশ্রয়ের আশায় সমুদ্র ও নাফ নদী হয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। ২৮ সেপ্টেম্বর, ভরাখাল, টেকনাফ। ছবি: গিয়াস উদ্দিন
আরও পড়ুন
মালয়েশিয়া থেকে ঢাকার ‘অপরাধ নিয়ন্ত্রণ করতেন’ সুইডেন আসলাম
আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে ৩ দেশের লড়াই, এগিয়ে কে
বিশ্বে সবচেয়ে বেশি সোনার মালিক কোন দেশ, বাংলাদেশের মজুত কত টন?
মঙ্গলবার ভোর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গুনবে সেতু কর্তৃপক্ষ
মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত