কায়দাটা অভিনবই বটে। আগুন ব্যবহার করে মাছ আকৃষ্ট করা হচ্ছে। এরপর টপাটপ শিকার। ছবিটি সম্প্রতি তাইওয়ানের নিউ তাইপে সিটি থেকে তোলা। ছবি: রয়টার্সবন্যায় ডুবে গেছে চরাচর। এ জন্য শিশুদের স্কুল থেকে বাড়ি ফিরিয়ে নিতে এই ব্যবস্থা। ছবিটি গতকাল মঙ্গলবার চীনের জিয়াংশি প্রদেশ থেকে তোলা। ছবি: রয়টার্সজলপাই ফুলে ভরে গেছে গাছ। ছবিটি আজ বুধবার বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে তোলা। ছবি: সোয়েল রানাবিলে বাঁশের কঞ্চিতে বসে আছে এক ফিঙে। ছবিটি আজ বুধবার বগুড়ার শাজাহানপুর উপজেলার চাঁন্দাই বিল এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানাআজ বুধবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০১৫’ প্রতিবেদন প্রকাশ করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল, নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, উপনির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের প্রমুখ। ছবি: আবদুস সালামগতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়ার প্লাজা নামের এই ১৪ তলা ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট প্রায় সাত ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নেভাতে সক্ষম হয়। ছবিটি বুধবার বেলা ১১টার দিকে তোলা। ছবি: আবদুস সালামমাস শেষে রাজধানীর অনেক ভাড়াটিয়াই বাড়ি বদল করেন। বাড়ি বদলে মালামাল নিয়ে এক এলাকা থেকে আরেক এলাকায় যাচ্ছেন একজন। ছবিটি বুধবার দুপুরে রাজধানীর পান্থপথ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালামরাজধানীর বেশির ভাগ যাত্রা ছাউনির অবস্থা এমন শোচনীয়। ছবিটি বুধবার ফার্মগেটের তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালামএকসময় রাজধানীর রামপুরা এলাকার প্রাণ ছিল রামপুরা খাল। সেই ঐতিহ্যবাহী খালটি আবর্জনা ফেলে ভরাট করে ফেলা হচ্ছে। ছবিটি রামপুরার বনশ্রীর প্রধান সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালামবিলে পানি থই থই করছে। বাড়ছে মাছের আনাগোনা। ডারকি নিয়ে মাছ শিকারে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি বুধবার বগুড়ার শাজাহানপুর উপজেলার চাঁন্দাই বিল এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানাসাইকেলে চেপে গ্রামে ঘুরে ঘুরে কলা কিনে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। ছবিটি বুধবার বগুড়ার ধুনট উপজেলার ধামাচামা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানাঈদের প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহে চলছে প্রস্তুতির কাজ। ছবিটি আজ বুধবার জাতীয় ঈদগাহ থেকে তোলা। ছবি: মনিরুল আলমযেন দুই ফিঙের কথোপকথন চলছে। ছবিটি বুধবার খুলনা রেলস্টেশন এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেনফড়িংয়ের ওড়াউড়ি। ছবিটি বুধবার খুলনা রেলস্টেশন এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেনগাছে ধরেছে ডুমুর। ছবিটি বুধবার খুলনা রেলস্টেশন এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেনতাসের ঘরে সুখের ঘুম। পাবনা শহরের ব্যস্ততম সড়কের ট্রাফিক মোড়ের ওপর রাখা বিভিন্ন ফেস্টুন দিয়ে অস্থায়ী ঘর বানিয়েছে এই পথশিশু। হাড্ডিসার শরীর নিয়ে সারা দিন ঘুরে ঘুরে দুপুরে রোদে কান্ত হয়ে ঘুমে মগ্ন শিশুটি। ছবিটি বুধবার দুপুরে পাবনা আবদুল হামিদ সড়কের ট্রাফিক মোড় থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ, পাবনাগরুকে গোসল করানোর ছবিটি আজ বুধবার দুপুরে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রাম থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সালসিলেটে গত কয়েক দিন ধরে গরমের তীব্রতা বেড়েই চলছে। গরমে ক্লান্ত হয়ে এভাবেই শুয়ে বিশ্রাম নিচ্ছেন রিকশা চালকেরা। ছবিটি বুধবার সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদঈদকে সামনে রেখে সিলেট নগরে বেড়ে গেছে ভ্রাম্যমাণ ফেরিওয়ালাদের। ছবিটি বুধবার দুপুর দেড়টার দিকে নগরের কিনব্রিজ থেকে তোলা। ছবি: আনিস মাহমুদরাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের পেছনে গার্ডেন রোডে ঝুঁকি নিয়ে সিএনজিচালিত অটোরিকশার পেছনে উঠেছে তিন শিশু। ছবিটি বুধবার বিকেলে তোলা। ছবি: জাহিদুল করিমজমে উঠেছে ফুটপাতের বাজার। নিম্ন আয়ের অনেকেই ফুটপাতের দোকানে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ছবিটি বুধবার ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালামরাজধানীর সবুজবাগের বাসাবো বৌদ্ধ মন্দিরের পুরোহিত শুদ্ধানন্দ মহাথেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকির পরিপ্রেক্ষিতে জোরদার করা হয়েছে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের নিরাপত্তা। ছবিটি বুধবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালামরাজধানীর সবুজবাগের বাসাবো বৌদ্ধ মন্দিরের পুরোহিত শুদ্ধানন্দ মহাথেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকির পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে শুদ্ধানন্দ মহাথেরের সঙ্গে দেখা করতে যান ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রাজেশ উইকি। ছবিটি বুধবার বিকেলে বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার থেকে তোলা। ছবি: আবদুস সালামবুধবার রাজধানীতে দিনভর তীব্র যানজট লেগেই ছিল। ছবিটি বিকেলে শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালামঈদ উপলক্ষে বরিশালের বিপণিবিতানগুলোতে জমে উঠেছে বেচাকেনা। ছবিটি আজ বুধবার বেলা দুইটার দিকে নগরের সদর রোডের একটি মার্কেট থেকে তোলা। ছবি: সাইয়ানঈদের দিন যত ঘনিয়ে আসছে, পাল্লা দিয়ে বাড়ছে শহরের যানজট। থেমে যাচ্ছে শহরের গতি। দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষদের। ছবিটি আজ বুধবার দুপুর ১২টায় বগুড়া শহরের ব্যস্ততম সাতমাথা থেকে তোলা। ছবি: সোয়েল রানাজমে উঠেছে ফরিদপুরে ঈদের বাজার। ঈদের কেনাকাটায় পছন্দসই কাপড় বেছে নিতে দোকানে দোকানে ভিড় করছেন ক্রেতারা। ছবিটি আজ বুধবার দুপুরে ফরিদপুর শহরের চকবাজার কাপুড়া পট্টি এলাকা থেকে তোলা। ছবি:আলীমুজ্জামানদর্জিবাড়ির ব্যস্ততা। শেষ মুহূর্তে চলছে দ্রুত অর্ডার শেষ করার কাজ৷ ছবিটি বুধবার বিকেলে লালমাটিয়া মীম ফ্যাশন টেইলার্স থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিনরাজধানীর শাহবাগে চারুকলার সামনে ফুটপাতের বাঁশি বিক্রেতারা নিজেরা নিয়মিত এভাবে ইফতার করেন৷ ছবিটি বুধবার তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন