এক ঝলক (২ সেপ্টেম্বর ২০১৮)

জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের সাজে দুই শিশু। ঢাকেশ্বরী জাতীয় মন্দির এলাকা, ঢাকা, ২ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের সাজে দুই শিশু। ঢাকেশ্বরী জাতীয় মন্দির এলাকা, ঢাকা, ২ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
‘বোলাস ডি ফুয়েগো’ (অগ্নিগোলক) উৎসবে অংশগ্রহণ করছেন একজন। অগ্নিগোলকের সাহায্যে শয়তানের সঙ্গে সেন্ট জেরোনিমোর যুদ্ধ স্মরণে আনন্দপিয়াসী মানুষ ‘লা রিকোয়ের্দা’য় অংশগ্রহণ করে থাকে। নেহাপা, এল সালভাদর, আগস্ট ৩১। ছবি: রয়টার্স
তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রতিযোগিতা হয়। ব্রাহ্মণবাড়িয়া, ১ সেপ্টেম্বর। ছবি: শাহাদৎ হোসেন
বিল থেকে শাপলা তোলার আনন্দ। মসূয়া, কটিয়াদী, কিশোরগঞ্জ, ১ সেপ্টেম্বর। ছবি: তাফসিলুল আজিজ
কলার মোচার ফুলে মৌটুসি পাখি। আনন্দনগর, খাগড়াছড়ি, ১ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
একটি বাড়ির পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করা হয় সন্ধি কাছিম। সন্ধি কাছিম মিঠা পানির প্রাণী। বাওরকান্দি হাওর এলাকায় চেঙ্গের খাল নদে উদ্ধারকারী ও পরিবেশকর্মীরা সেটিকে অবমুক্ত করেন। খালপাড়, দক্ষিণ সুরমা উপজেলা, সিলেট, ১ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণভক্তদের শোভাযাত্রা। শিশুরা সেজেছে কৃষ্ণ ও রাধার সাজে। আবদুল হামিদ সড়ক, পাবনা, ২ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ
শেষকৃত্য শেষে মার্কিন সিনেটর জন ম্যাককেইনের শবাধার ন্যাশনাল ক্যাথেড্রালের বাইরে আনা হয়। ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, ১ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স
প্রতিবাদ সমাবেশে রয়টার্সের কারাবন্দী সাংবাদিক ওয়া লোন ও ক্যয় সো উর সঙ্গে সংহতি প্রকাশ করে বেলুন ওড়ানো হয়। ইয়াঙ্গুন, মিয়ানমার, ১ সেপ্টেম্বর। রয়টার্স।
চট্টগ্রামের মিরসরাইয়ে শনিবার দিবাগত রাতে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ২৩ যাত্রী। সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া বাসটি পড়ে আছে। বারৈয়ারহাট রেলগেট, মিরসরাই, চট্টগ্রাম, ২ সেপ্টেম্বর। ছবি: ইকবাল হোসেন
তীব্র স্রোতে কুষ্টিয়া শহরসংলগ্ন শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর হরিপুর এলাকার পশ্চিম অংশের গাইড বাঁধে ভাঙন দেখা দিয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বাঁধের প্রায় ৩০ মিটার অংশ ভেঙে গড়াই নদে তলিয়ে যায়। গড়াই নদ, কুষ্টিয়া, ২ সেপ্টেম্বর। ছবি: তৌহিদী হাসান
বাবুবাজার ব্রিজের পাটাতন ভেঙে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় মেরামতও করা হচ্ছে না। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বাবুবাজার, ঢাকা, ২ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
কলা কাঁধে আঁকাবাঁকা পথ বেয়ে চলছেন কৃষক। বিক্রির জন্য এই কলা নেওয়া হচ্ছে মাঠ থেকে হাটে। নিমাইচরা, চাটমোহর, পাবনা, ১ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ
বিলে এসেছে নতুন পানি। সেই পানিতে মাছ শিকারে ব্যস্ত তারা। চলনবিল, হান্ডিয়াল, চাটমোহর, পাবনা, ১ সেপ্টেম্বর। ছবি : হাসান মাহমুদ
একটু সুযোগ পেলেই দুরন্তপনায় মেতে উঠে শিশুরা। তারাপুর, সিলেট, ২ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
সিলেটের বিভিন্ন এলাকায় চলছে আমন ধানের চারা রোপণ। তারাপুর, সিলেট, ২ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
রঙ্গন ফুলের মধু খেতে বসেছে এক প্রজাপতি। আনন্দনগর , খাগড়াছড়ি , ০২ আগস্ট । ছবি : নীরব চৌধুরী
ভরদুপুর। মাথার ওপর প্রচণ্ড রোদ। তার মধ্যে সোনালি স্বপ্ন ঘরে তোলায় ব্যস্ত পাটচাষিরা। ইছালী রামকৃষ্ণপুর, যশোর, ০২ আগস্ট। ছবি: এহসান-উদ-দৌলা
ঈদ শেষ হয়েছে আজ ১১ দিন। কর্মস্থলে ফেরা যাত্রীদের যেন কমতি নেই। ময়মনসিংহ রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী দেওয়ানগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ শত শত যাত্রী ট্রেনের ছাদে চড়ে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছেন। রেলস্টেশন, ময়মনসিংহ, ০২ সেপ্টেম্বর। ছবি: আনোয়ার হোসেন
জন্মাষ্টমী উৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীরা রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। পলাশী, ঢাকা, ২ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
ছোট ট্রাকে অতিরিক্ত মালামাল বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে। ওভারলোডের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। বাঁশতলা, বরিশাল, ২ আগস্ট। ছবি: সাইয়ান
বিজিবি সদর দপ্তরের কাছে রংপুর-দিনাজপুর মহাসড়কে দুটি বাসের সংঘর্ষ। বিআরটিসি বাসটির ক্ষতি বেশি হয়েছে। এটির যাত্রীরাও হতাহত হয়েছে বেশি। রংপুর, ২ সেপ্টেম্বর। ছবি: মঈনুল ইসলাম
জন্মাষ্টমী উপলক্ষে রোববার বিকেলে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় কৃষ্ণের সাজে এক শিশু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। দোয়েল চত্বর এলাকা, ঢাকা, ২ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
জন্মাষ্টমীর শোভাযাত্রায় রাধা-কৃষ্ণের সাজে শিশুরা। দোয়েল চত্বর এলাকা, ঢাকা, ২ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিচালিত মেট্রো বেকার্সের তৈরি নানা পণ্য বিক্রি হচ্ছে তুরাগ থানার গাড়িতে। গুলিস্তান, ঢাকা, ২ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
সম্প্রতি বালি ফেলে ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের একাংশ ভরাট করা হয়েছে। স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, কদমতলী গোলচত্বর থেকে তেঘরিয়া-মাওয়া সড়ক পর্যন্ত ফ্লাইওভার নির্মাণকাজের অংশ হিসেবে এটি করা হয়েছে। কদমতলী, কেরানীগঞ্জ, ঢাকা, ২ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম