এক ঝলক (৩০ মে, ২০২১)

পাহাড়ি অঞ্চলে এখন আউশ ধান রোপণের সময়। জমিতে আউশ ধান রোপণ করছেন নারীরা। পানছড়ি, দুদুকছড়া, খাগড়াছড়ি, ৩০ মে
নিষেধ আমান্য করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল করছে। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ৩০ মে
প্রচণ্ড গরমে পানি পান করছেন তৃষ্ণার্ত এক কিষানি। শিমুজ্জেছড়া, রাঙামাটি, ৩০ মে
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফুলেল শ্রদ্ধা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা–কর্মীরা। চন্দ্রিমা উদ্যান, ঢাকা, ৩০ মে
শালিক ছানার মুখে খাবার তুলে দিচ্ছেন মা শালিক। চণ্ডেশ্বর, শেরপুর, বগুড়া
ফেরিঘাটে সমস্যা থাকায় ঢাকামুখী শত শত পণ্যবাহী যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়েছে। দৌলতদিয়া ক্যানাল ঘাট, রাজবাড়ী
কাঠবোঝাই জিপে ঝুঁকি নিয়ে চলছে শিশু–কিশোরেরা। দীঘিনালা, খাগড়াছড়ি
জাহাজ মেরামতের পর রং করার কাজে ব্যস্ত এক শ্রমিক। ২ নম্বর কয়লা ঘাট, খুলনা, ৩০ মে
বৃষ্টিতে ছাতা মাথায় বাজারে যাচ্ছে ভাই–বোন। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ৩০ মে
কৃষিতে বাড়ছে সৌরবিদ্যুতের ব্যবহার। জমিতে কীটনাশক ছিটানোর স্প্রে মেশিনের সঙ্গে ব্যাটারির পরিবর্তে সৌরবিদ্যুৎ ব্যবহার করেছেন এক কৃষক। চন্ডেশ্বর, শেরপুর, বগুড়া