এক ঝলক (৫ সেপ্টেম্বর ২০১৮)

টাইফুন জেবি আঘাত হানার পর কৃত্রিম দ্বীপে অনেক গাড়ি পুড়ে যায়। নিশিসোমিয়া, পশ্চিম জাপান, ৫ সেপ্টেম্বর। ছবি: কিওদো/রয়টার্স
টাইফুন জেবি আঘাত হানার পর কৃত্রিম দ্বীপে অনেক গাড়ি পুড়ে যায়। নিশিসোমিয়া, পশ্চিম জাপান, ৫ সেপ্টেম্বর। ছবি: কিওদো/রয়টার্স
৭৮৭ বোয়িং ড্রিমলাইনার ‘আকাশবীণার’ ককপিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই উড়োজাহাজের উদ্বোধন করেন তিনি। ঢাকা, ৫ সেপ্টেম্বর। ছবি: ফোকাস বাংলা
মাছ ধরার জন্য কাপ্তাই হ্রদের কচুরিপানায় ঘাপটি মেরে বসে আছে বকের কয়েকটি ছানা। ভালেদি আদাম, রাঙামাটি শহর, ৫ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েছে। এ অবস্থায় রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে সিটি করপোরেশনের মশক নিধন কর্মীরা ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করছেন। তেজকুনি পাড়া, ৪ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
র‍্যাম্পে নামার আগে মঞ্চের পেছনে মডেলের সাজ। ইউক্রেনিয়ান ফ্যাশন উইক. কেয়েভ, ইউক্রেন, ৪ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স
গাছে ঝুলছে গোল্ডেন আপেল। স্টাজম্যান রাঞ্চ, ওয়েনাটশি, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, ২ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স
ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাথর ছুড়ছেন ফিলিস্তিনি বিক্ষোভকারীরা। ইহুদি বসতি স্থাপনে জমি দখলের প্রতিবাদে এই পাথব ছোড়া। রাস কারকার, রামাল্লা, অধিকৃত পশ্চিম তীর, ৪ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স
ইউক্রেনীয় ফ্যাশন সপ্তাহ চলাকালে এক মডেল ব্যাকস্টেজে অপেক্ষা করছেন। কিয়েভ, ৪ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স
৭৫তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফক্স লুক্স’ ভেনেৎসিয়া ৭৫ সেকশনে প্রতিযোগিতা করছে। লালগালিচায় র‍্যাফি ক্যাসিডির পোশাক ঠিক করা হচ্ছে। ভেনিস, ইতালি, ৪ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স
কিশোরগঞ্জে অর্ধলক্ষাধিক অবিক্রীত চামড়া নিয়ে বিপাকে প্রায় আড়াই হাজার চামড়া ব্যবসায়ী। চামড়া বিক্রি করতে না পেরে চরম হতাশায় ভুগছেন তাঁরা। জামিয়া রোড, কিশোরগঞ্জ, ৪ সেপ্টেম্বর। ছবি: তাফসিলুল আজিজ
পাবনা জেলার বিভিন্ন এলাকায় মহাসড়কের পাশেই বসে ধান-পাটের হাট। গাড়ি থামিয়ে ধান-পাট ওঠানামা করায় প্রতিবন্ধকতা তৈরি হয় যানবাহন চলাচলে। মাঝে মাঝে ঘটে মারাত্মক দুর্ঘটনা। তবুও দিনের পর দিন এভাবেই চলছে এসব হাট-বাজার। টেবুনিয়া, পাবনা, ৫ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ
কাপ্তাই লেকের সঙ্গে যুক্ত চেঙ্গী নদী। বর্ষার সময় মহালছড়ি উপজেলার বেশির ভাগ ধানের জমি পানিতে ডুবে যায়। এখানে ফুটেছে সাদা শাপলা। এরই মাঝ দিয়ে নৌকা চালিয়ে প্রয়োজনীয় কাজে যাচ্ছেন এক পাহাড়ি চাকমা নারী। টিলারপাড়া, খাগড়াছড়ি, ৪ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমোদন দিয়েছেন সিটি করপোরেশন। এতে প্রতিদিন নগরের বাড়ছে যানজট। দুই মিনিটের পথ পার হতে লাগছে তিন গুণ সময়। কামারুজ্জামান চত্বর, রাজশাহী, ৫ সেপ্টেম্বর । ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
শরতের নীল আকাশে কালো মেঘের আনাগোনা। আকাশের নিচে বৈদ্যুতিক খুঁটিতে বসে আছে কাক। লাক্কাতুরা, সিলেট, ৫ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ