
দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বাস-মিনিবাসে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা দেয় সরকার। এরপর ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়। সেই সিদ্ধান্ত আজ বুধবার থেকে কার্যকর হয়েছে। বাসমালিকেরা বাড়তি ভাড়া ঠিকই আদায় করছেন, কিন্তু অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা মানছেন না। এমনকি বাসের ভেতরে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারেও উদাসিনতা দেখা গেছে। দিনভর বাসে উঠতে না পেরে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে।