X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
ছবিতে আজ (১৪ এপ্রিল ২০১৫)
নিজস্ব প্রতিবেদক
Published: 14 Apr 2015, 09:04
চলছে গ্রামবাংলার চিরন্তন ঐতিহ্যে পয়লা বৈশাখ উদ্যাপন। সকাল সকাল শিশুরা বেরিয়ে পড়েছে পান-সুপারি নিয়ে। মিলছে বকশিশ। পান্তা ইলিশের আয়োজন পাশেই। রংপুরের হারাগাছ পৌরসভা এলাকার কদমতলী গ্রামে এভাবে নববর্ষ বরণ করা হয়। ছবি: মঈনুল ইসলাম
অনেক আশার আলো নিয়ে উঁকি দিয়েছে নতুন বছরের নতুন সূর্য। সে আলোতে উদ্ভাসিত কৃষকের সোনার ধান। ছবিটি আজ বগুড়ার সারিয়াকান্দির কুড়িপাড়া চর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
রাজধানীতে পয়লা বৈশাখ উপলক্ষে আজ চারুকলা ইনস্টিটিউট থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। ছবি: জাহিদুল করিম
নববর্ষের অন্যতম আকর্ষণ চারুকলার বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। ছবি: জাহিদুল করিম
বাবার কোলে বাঁশি নিয়ে নববর্ষের আনন্দে মেতেছে শিশুটি। ছবি: জাহিদুল করিম
বাঙালি কৃষকের ঐতিহ্যবাহী সাজে আসেন অনেকে। ছবি: জাহিদুল করিম
নববর্ষে নেওয়া হয় কড়া নিরাপত্তাব্যবস্থা। ছবি: জাহিদুল করিম
বাঙালি ঐতিহ্যের সঙ্গে সানন্দে মিশে গেছেন বিদেশি অতিথিও। ছবি: জাহিদুল করিম
অভিনব এমন সাজ দৃষ্টি কেড়েছে অনেকের। ছবি: জাহিদুল করিম
বাগেরহাটে নববর্ষ উপলক্ষে আজ শোভাযাত্রা বের হয় । ছবি: আহাদ হায়দার
রমনা বটমূলে ছায়ানটের নববর্ষ বরণ। ছবি: জিয়া ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। ছবি: জিয়া ইসলাম
পটুয়াখালীতে খেলাঘর আসর বের করে শোভাযাত্রা। ছবি: শংকর দাস
বগুড়ার এডওয়ার্ড পার্কে বৈশাখী মেলায় আজ লাঠিখেলার আয়োজন করা হয়। ছবি: সোয়েল রানা
নববর্ষে পিরোজপুরের কাউখালি উপজেলার আমরাজুড়ি চরে প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে শিক্ষার্থীদের খাবার দিচ্ছেন প্রতিষ্ঠাতা। ছবি: এ কে এম ফয়সাল
ইউক্রেনের লভিভ শহরে গতকাল সোমবার পরিচ্ছন্নতা উৎসব পালন করা হয়। একে অন্যের গায়ে পানি ছিটিয়ে উৎসবে আনন্দ করেন দেশটির জনগণ। ছবি: এএফপি
১২০০ মিটার লম্বা পতাকা নিয়ে ভেনেজুয়েলার কারাকাসে র্যালি বের করেছে বলিভারিয়ান মিলিশিয়া দলের সদস্যরা। মার্কিন অবরোধের প্রতিবাদ জানিয়ে তাঁরা এই র্যালিতে অংশ নেয়। ছবি: এএফপি
নববর্ষে বগুড়ার সাতমাথা এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি: সোয়েল রানা
নববর্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে আজ ঐতিহ্যবাহী মহিষের গাড়ির শোভাযাত্রা। ছবি: এনামুল হক খোকন
সিলেটে নববর্ষের শোভাযাত্রায় শিশুরা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ নববর্ষের অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া। এ সময় তিনি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চান। ছবি: হাসান রাজা
আরও পড়ুন
মালয়েশিয়া থেকে ঢাকার ‘অপরাধ নিয়ন্ত্রণ করতেন’ সুইডেন আসলাম
আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে ৩ দেশের লড়াই, এগিয়ে কে
বিশ্বে সবচেয়ে বেশি সোনার মালিক কোন দেশ, বাংলাদেশের মজুত কত টন?
মঙ্গলবার ভোর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গুনবে সেতু কর্তৃপক্ষ
মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত