ঈদ উদ্যাপন হবে বাড়ি গিয়ে, আপনজনের সঙ্গে—এই প্রত্যাশায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে বসেছেন ঘরমুখো মানুষ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে ছবিটি তুলেছেন সাজিদ হোসেনফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির অলিম্পিক স্টেডিয়ামে বুধবার ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড টিমের শারীরিক কসরত প্রদর্শন। এতে বিশ্বের ৩০টি দেশের জিমন্যাস্ট অংশ নেন। ছবি: এএফপিসার্বিয়ার দক্ষিণাঞ্চলের এক শহরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অভিবাসন-প্রত্যাশী একটি পরিবারের সদস্যরা। সার্বিয়ার সীমান্তবর্তী ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিন দেশ রোমানিয়া, হাঙ্গেরি ও ক্রোয়েশিয়া। অভিবাসন-প্রত্যাশীরা সার্বিয়ার মধ্য দিয়েই ইউরোপের এসব দেশে যায়। ছবিটি বুধবারের। ছবি: এএফপিক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে বুধবার মাইক্রোসফট থিয়েটারে আমেরিকান কেব্ল টেলিভিশন নেটওয়ার্কের অনুষ্ঠানে যোগ দেন হলিউড তারকা হ্যালি বেরি। ছবি: এএফপিসার্বিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর প্রিসেভোর এক রাস্তার ধারে ঘুমিয়ে এক অভিবাসন-প্রত্যাশী। ছবিটি বুধবারের। সার্বিয়ার সীমান্তবর্তী ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিন দেশ রোমানিয়া, হাঙ্গেরি ও ক্রোয়েশিয়া। অভিবাসন-প্রত্যাশীরা সার্বিয়ার মধ্যে দিয়েই এসব দেশে যায়। ছবি: এএফপিফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির অলিম্পিক স্টেডিয়ামে সুইজারল্যান্ডের জিমন্যাস্টদের শারীরিক কসরত। ছবিটি বুধবারের। ছবি: এএফপিকানাডার টরন্টোয় চলমান প্যান অ্যাম গেমসে মেয়েদের জিমন্যাস্টিকসের একটি পর্বে যুক্তরাষ্ট্রের অ্যামেলিয়া হান্ডলির নান্দনিক উপস্থাপনা। ছবিটি বুধবারের। ছবি: এএফপিঈদের জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ। মিম্বারের সিঁড়িতে রঙের শেষ আঁচড় দিচ্ছেন এক শ্রমিক। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি : আবদুস সালাম।ইরাকের রাজধানী বাগদাদে আজ বৃহস্পতিবারের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাই প্রচণ্ড গরমে স্বস্তির আশায় অনেকে ঝাঁপ দিয়েছেন সেচ খালে। দেশটিতে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। ছবি: এএফপিরথযাত্রাকে সামনে রেখে আজ বৃহস্পতিবার জগন্নাথ মন্দিরের সামনে একটি হাতিকে টাকা দিচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী এক নারী। ১৮ জুলাই রথযাত্রা। ছবি: রয়টার্সঈদে বাড়ি ফেরা। ছবিটি আজ মিরপুর রোডের শিশুমেলা এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালামপ্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঝুঁকি নিয়ে হলেও ঘরমুখো মানুষ। ছবিটি ঢাকার বিমানবন্দর স্টেশন থেকে তোলা। ছবি: ফোকাস বাংলাপ্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঝুঁকি নিয়ে হলেও ঘরমুখো মানুষ। ছবিটি ঢাকার বিমানবন্দর স্টেশন থেকে তোলা। ছবি: ফোকাস বাংলাপোশাকশিল্পের প্রায় ৯৯ শতাংশ কারখানায় ঈদের বেতন-বোনাস দেওয়া হয়েছে—সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম। ছবি: সংগৃহীতগ্রিন পাইথন নামে পরিচিত এই সবুজ গিরগিটি। ইউরোপের কোনো প্রাণী সংরক্ষণ পার্কে প্রজাতিটির একমাত্র প্রতিনিধি এটি। ফ্রান্সের ত্রিমোই এলাকার ‘লিল্ অ সারপোঁ’ বা ‘স্নেক আইল্যান্ড’ পার্ক থেকে গত বুধবার ছবিটি তোলা। ছবি: এএফপিবাসের ছাদে করে ঘরে ফিরছেন অনেকে। ছবিটি আজ রাজধানীর পোস্তাগোলা চীন-মৈত্রী ব্রিজের ওপর থেকে তোলা। ছবি: মনিরুল আলমইঞ্জিনচালিত নৌকায় করে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাচ্ছেন যাত্রীরা। ছবিটি আজ পোস্তাগোলা চীন-মৈত্রী ব্রিজের ওপর থেকে তোলা। ছবি: মনিরুল আলমঘরমুখো যাত্রীবোঝাই একটি লঞ্চ। ছবিটি আজ পোস্তাগোলা ব্রিজের ওপর থেকে তোলা। ছবি: মনিরুল আলমঘরমুখো মানুষ নিয়ে রাজধানীর সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে যাচ্ছে। ছবিটি আজকের। ছবি: মনিরুল আলমঈদে বাড়ি ফিরতে দল বেঁধে মানুষের যাত্রা। ছবিটি আজ রাজধানীর গুলিস্তান এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম