মেলবোর্নে আজ অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টের খেলায় রং মেখে তিন দর্শক। ছবি: এএফপিসাগরজলের ওপর দিয়ে টানানো দড়ির ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন এক লোক। ছবিটি রোববার ব্রাজিলের রিও ডি জেনিরোর অ্যাপোদর সৈকত থেকে তোলা। ছবি: এএফপিজাতীয় সংসদ ভবন এলাকায় চন্দ্রিমা উদ্যানে যাওয়ার সড়কের মুখে কড়া নিরাপত্তাব্যবস্থা। ছবিটি আজ দুপুর সোয়া ১২টার দিকে তোলা। ছবি: সাজিদ হোসেনঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পেট্রলবোমায় দগ্ধ এক নারীর অবস্থা দেখছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। ছবি: ফোকাস বাংলাঅবরোধের মধ্যেও আজ ঝুঁকি নিয়ে স্কুলে এসেছে শিশুরা। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ক্লাসে চলছে পড়াশোনা। ছবি: ফোকাস বাংলাচট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষক অঞ্জলি দেবী হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেন শিক্ষক ও স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। ছবি: জুয়েল শীলপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: ফোকাস বাংলারাজধানীর আসাদগেটের কাছে গণপূর্ত উপবিভাগের আরবরি কালচারে সাজানো বাগানে ফুটে আছে রকমারি ফুল। ছবিটি আজ সকালে তোলা। এই বাগান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গাছের চারা সরবরাহ করা হয়। ছবি: মানসুরা হোসাইনঅবরোধে দুর্বৃত্তদের পেট্রলবোমায় দগ্ধ ব্যক্তিদের দেখতে আজ ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে যান জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। ছবি: ফোকাস বাংলা