ছবিতে আজ (২১ নভেম্বর ২০১৪)

গাড়ির ছাদে বসে আছে রূপকথার গোলাপি ইউনিকর্ন। লস অ্যাঞ্জেলেসে আজকের লা অটো শো গাড়ি প্রদর্শনী উপলক্ষে টয়োটা আরএভি ৪ গাড়িটিকে আকর্ষণীয় করে তুলতে এ আয়োজন। ছবি: এএফপি
গাড়ির ছাদে বসে আছে রূপকথার গোলাপি ইউনিকর্ন। লস অ্যাঞ্জেলেসে আজকের লা অটো শো গাড়ি প্রদর্শনী উপলক্ষে টয়োটা আরএভি ৪ গাড়িটিকে আকর্ষণীয় করে তুলতে এ আয়োজন। ছবি: এএফপি
টোকিওতে দুই প্রচার-কর্মীর হাতে জাপানের ‘ইয়ার-এন্ড জাম্বো লটারি’। জিতলে পাওয়া যাবে ৬০ লাখ মার্কিন ডলার। ছবিটি আজকের তোলা। রাতারাতি কোটিপতি বনে যাওয়ার আশায় হাজার হাজার মানুষ হুমড়ি খেয়ে পড়েছে এই লটারি কিনতে। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত ১৫তম লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরা নতুন শিল্পীর ট্রফি হাতে মারিয়ানা ভেগা। ছবিটি বৃহস্পতিবার লাসভেগাস থেকে তোলা। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত ১৫তম লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে মার্কিন অভিনেত্রী জেনেসিস রদ্রিগেজ। ছবিটি বৃহস্পতিবার লাসভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনা থেকে তোলা। ছবি: এএফপি
থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয়েছে ‘পেট ভ্যারাইটি অ্যান্ড দ্য সিটি ২০১৪’ শীর্ষক পোষা প্রাণী প্রদর্শনী। প্রদর্শনীতে ইগল-পেঁচা দেখছেন একজন তরুণী। ছবিটি বৃহস্পতিবার ব্যাংককের মুয়াং থং থানি থেকে তোলা। ছবি: আইএএনএস
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অকল্যান্ড রেইডার্স ও কানসাস সিটি চিফসের মধ্যে রাগবি খেলা চলাকালে একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি বৃহস্পতিবার ও ডট কো কলিসিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
চট্টগ্রামের কালুর ঘাটের বিসিক শিল্প নগরী এলাকায় পেপার মিলে আগুন লাগলে ফায়ার ব্রিগেডের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
ভারতের মুম্বাইয়ে পিক্স স্কুল অব বন্ডিং নিয়ে একটি প্রচারমূলক অনুষ্ঠানে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘ডন কিহোটে’ শীর্ষক ব্যালে নাচের মহড়ায় শিল্পী নাতালিয়া ওসিপোভা ও ইভান ভাসিলেভ। ছবিটি বৃহস্পতিবার লিঙ্কন সেন্টারের ডেভিড এইচ. কচ থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি
প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রে পাঁচ বছরের বেশি সময় ধরে থাকা প্রায় ৫০ লাখ অবৈধ অভিবাসীর কাজের বৈধতার ঘোষণা দেওয়ার সময় উচ্ছ্বাস প্রকাশ করেন অভিবাসীরা। ছবিটি বৃহস্পতিবার নিউইয়র্ক থেকে তোলা। ছবি: এএফপি
নিয়াগারা কাউন্টিতে জমে থাকা তুষার সরানোর কাজে ব্যস্ত নিরাপত্তা-কর্মীরা। ছবি: এএফপি
পাহাড়ি এলাকায় আমন ধান কাটা ও মাড়াই প্রায় শেষ পর্যায়ে। মাড়াই শেষে ধান নিয়ে ঘরে ফিরছেন আদিবাসী নারীরা। ছবিটি আজ সকালে রাঙামাটির সাপছড়ি ইউনিয়নের নারাইছড়ি থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করছেন তাঁর বিশেষ দূত জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ। ছবি: ফোকাস বাংলা
তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত ‘অকুতোভয় দেশনায়ক উৎসব’ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: প্রথম আলো