চেরিফুলে ভরে গেছে গাছগুলো। তারই সৌন্দর্য উপভোগ করছে লোকজন। ছবিটি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউজার্সির নিউয়ার্ক ব্রাঞ্চ ব্রুক পার্ক থেকে তোলা। ছবি: রয়টার্সভিলারিকা আগ্নেয়গিরি থেকে জ্বলন্ত লাভা ও ধোঁয়া নির্গত হচ্ছে। চিলির সান্তিয়াগোর দক্ষিণে অবস্থিত পুকন শহর থেকে গত সোমবার তোলা ছবিটি আজ প্রকাশিত।নির্বাচনী প্রচারে গিয়ে ছেলেদের খেলতে দেখে মেয়র পদপ্রার্থী আনিসুল হক নিজেই মাঠে নেমে যান। মিরপুরের কালাপানি এলাকা থেকে আজ ছবিটি তোলা। ছবি: ফোকাস বাংলাগতকাল রাতে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড দিনাজপুর। আজ শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা নতুনপাড়া থেকে ছবিটি তুলেছে ফোকাস বাংলাবাকলিয়া ডিসি রোডে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলম গণসংযোগ করেন। তাঁর প্রতীক কমলালেবু। ছবি: জুয়েল শীল।ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এশিয়ান-আফ্রিকান সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩৪টি দেশের রাষ্ট্র প্রধান ও সরকার প্রধান এ সম্মেলনে যোগ দিয়েছেন। ছবি: ফোকাস বাংলাময়মনসিংহের ফুলবাড়িয়ায় গতকাল গভীররাতে কালবৈশাখী ঝড়ে কেশরগঞ্জ মহাবিদ্যালয়ের টিনশেডের ঘর বিধস্ত হয়। ছবি: ফোকাস বাংলা