X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
ছবিতে আজ (২৫ আগস্ট ২০১৪)
নিজস্ব প্রতিবেদক
Published: 25 Aug 2014, 08:21
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইঙ্গলউডে রোববার ২০১৪ সালের এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে সংগীত তারকা গুয়েন স্টেফানি। ছবি: রয়টার্স
ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে রোববার এ বছরের এমটিভি মিউজিক অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে সংগীত তারকা জেনিফার লোপেজ। ছবি: এএফপি
এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে মাইলি সাইরাস। ছবি: রয়টার্স
কলম্বিয়ার কার্টাজেনার আকাশে রংবেরঙের ঘুড়ির মেলা। ছবিটি রোববার তোলা। ছবি: এএফপি
এ বছরের এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড জয়ের পর উল্লসিত সংগীত তারকা মাইলি সাইরাস। ছবি: এএফপি
রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ সোমবার আরএসআরএম-প্রথম আলো বিশ্বকাপ এসএমএস কুইজ পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ীরা। ছবি: জাহিদুল করিম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আজ সোমবার বিদ্যুত্ ও জ্বালানি সরবরাহ দ্রুত বৃদ্ধি (বিশেষ বিধান) সংশোধন আইন-২০১৪-এর খসড়ার মেয়াদ চার বছর বাড়ানো হয়। ছবি: ফোকাস বাংলা
হাড়ভাঙা পরিশ্রম করতে হয় সারা দিন। সেই পরিশ্রমের পর একটু বিশ্রাম পেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলের পাশে রিকশার ওপরই একটু ঘুমিয়ে নিচ্ছেন চালকেরা। ছবি: মনিরুল আলম
নাগদার গ্রামের রাস্তা ভেঙে বালু নদের পানি ঢুকছে। ছবিটি আজ দুুপুরে মাদারটেকের শেখের জায়গা থেকে তোলা। ছবি: হাসান রাজা
ফরিদপুরের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে আউশ ধান কাটার মৌসুম। কৃষক ধান কেটে বাড়ির উঠানে মাড়াই করছেন। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরসরবানদিয়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ সোমবার ‘রুচি-রসআলো বাপ রে বাপ ফুটবল বিশ্বকাপ কুইজ’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ীরা। ছবি: জাহিদুল করিম
রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ সোমবার ক্যামব্র্রিয়ান কলেজ-প্রথম আলো বিশ্বকাপ কুইজ পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ীরা। ছবি: জাহিদুল করিম
বাগেরহাটের ফকিরহাটে উপজেলা ছাত্রলীগের সভাপতির ওপর হামলার প্রতিবাদে সোমবার দুপুরে ছাত্রলীগের কর্মীরা ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন। প্রায় তিন ঘণ্টা অবরোধের পর আসামি গ্রেপ্তারে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। ছবি: বাগেরহাট প্রতিনিধি
আরও পড়ুন
আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের লড়াই, এগিয়ে কে
বিশ্বে সবচেয়ে বেশি সোনার মালিক কোন দেশ, বাংলাদেশের মজুত কত টন?
আরেক নাম বলে পুলিশকে ফাঁকি দেন সুইডেন আসলাম, পরে তাঁকে ধরতে পাতা হয় ফাঁদ
মঙ্গলবার ভোর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গুনবে সেতু কর্তৃপক্ষ
মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত