অস্ট্রেলীয় জিওগ্রাফিক সোসাইটির দেওয়া ‘বর্ষসেরা তরুণ সংরক্ষণবিদ’-এর পদক হাতে বিনডি আরউইন (ডানে)। সঙ্গে মা টেরি আরউইন। বিনডি ‘কুমির শিকারি’ বলে পরিচিত প্রয়াত বন্যপ্রাণী সংরক্ষণবিদ স্টিভ আরউইনের মেয়ে। ছবিটি আজ সিডনি থেকে তোলা। ছবি: এএফপিঘরের দুয়ারে বানের পানি। বাড়ির চারদিকে কুচুরিপানা। এভাবে কাটছে জলবন্দী জীবন। ছবিটি মঙ্গলবার নাইজেরিয়ার লাগোস শহরের লাগোস লেগুন এলাকা থেকে তোলা।ছবি: রয়টার্সমতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ রংপুর শহরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পাশাপাশি চলছে তল্লাশি। ছবিটি সকালে নগরের কাঁচাবাজার এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুরমতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ রংপুর শহরে বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে। ছবিটি সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুরজামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ রাজধানীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ছবিটি সকাল সাড়ে ১০টায় তোলা। ছবি: মনিরুল আলমরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার হাউলি কেউটিল এলাকায় কাটাখালী-রাজবাড়ী খানখানাপুর সড়কের সেতুটির ঢালাইয়ের ইট-সিমেন্ট ও পলেস্তারা খসে রড বেরিয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ ওই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ঝুঁকি নিয়ে চলছে ছোটখাটো হালকা যান। ছবিটি আজ সকালে তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ (রাজবাড়ী)জাপানের রাজধানী টোকিওতে এক সংবাদ সম্মেলনে কথা বলছেন বলিউড তারকা আমির খান (বাঁয়ে)। পাশে পরিচালক ভিজক কৃষ্ণা। টোকিও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল উপলক্ষে তাঁরা টোকিও গেছেন। ছবিটি আজ তোলা। ছবি: এএফপিযুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এলটন জন এইডস ফাউন্ডেশন আয়োজিত ১৩তম বার্ষিক অ্যান এনডিউরিং ভিশন বেনিফিট অনুষ্ঠানে অভিনেত্রী ব্রুক শিল্ডস। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপিমতিউর রহমান নিজামীর ফাঁসির দাবিতে আজ সকালে রাজধানীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় বিক্ষোভ করেন মুক্তিযোদ্ধারা। ছবিটি সকাল সাড়ে ১০টায় তোলা। ছবি: মনিরুল আলমচীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত চায়না ফ্যাশন উইকে বাহারি পোশাক প্রদর্শন করছেন মডেলরা। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপিজাপানের রাজধানী টোকিওর একটি দোকানে হ্যালো কিটি পুতুলের সঙ্গে ছবি তুলছেন এক নারী। গত ১৭ অক্টোবর তোলা ছবিটি আজ প্রকাশিত। ছবি: এএফপিনিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে আজ বুধবার রাজশাহীতে মহানগর জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল বের করে। ফেরার সময় কোর্ট স্টেশন এলাকায় কর্মীদের ধাওয়া দেয় কর্তব্যরত পুলিশ। ছবিটি বেলা দুইটায় তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী12 জাহিদ/ফটো/২৯.১০.২০১৪ মানবতাবিরোধী অপরাধের মামলায় মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় শুনে আজ বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে মিষ্টিমুখ করান ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ছবি: ফোকাস বাংলামানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় ঘোষণার পর সিলেট নগরের বন্দরবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় রায়কে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল বের করলে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়। ছবিটি আজ বুধবার কোর্ট পয়েন্ট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেটবাংলাদেশ ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারনেস ফোরামের উদ্যোগে অক্টোবর মাসজুড়ে চলছে স্তন ক্যানসার রোধে সচেতনতামূলক কর্মসূচি। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার রাজধানীতে শোভাযাত্রা বের করা হয়। ছবি: প্রথম আলো