নির্মাণশ্রমিকের দিনলিপি

ইটের পর ইটজুড়ে ইমারত বানান নির্মাণশ্রমিকেরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে কাজের খোঁজে আসেন তাঁরা। সারা দিন অক্লান্ত পরিশ্রম করেন। তাঁদের শ্রমে, ঘামে গড়ে ওঠে অট্টালিকা। বিলাসবহুল আবাসন। নির্মাণশ্রমিকদের দৈনন্দিন জীবনের ছবিগুলো তুলেছেন ফটোসাংবাদিক সাইফুল ইসলাম।

ভবন তৈরির কাজ চলছে
ইটভর্তি ঝাঁকা মাথায় আসছেন এক শ্রমিক
পানি ছিটিয়ে ভেজানো হচ্ছে ইট
গাঁথুনির কাজ করছেন এক শ্রমিক
চলছে ইট ভাঙা
সবাই ব্যস্ত কাজে
বসছে ইটের পর ইট
প্রতিদিন ঝুঁকি নিয়েই কাজ করতে হয় শ্রমিকদের
যখন যে ভবন গড়েন, সেখানেই থাকেন শ্রমিকেরা
অস্থায়ী সংসার পাতেন এই ভবনেই
একসঙ্গে চলে খাওয়াদাওয়া
সূর্যাস্তের পরে মেলে অবসর