করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন মানুষ। আক্রান্ত নিশ্চিত হয়ে অনেকে বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছেন। সংক্রমণ ঠেকাতে সরকারি ও বেসরকারিভাবে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে বারবার। কিন্তু নিয়ম মানছেন না বেশির ভাগ মানুষ, মাস্ক না পরে প্রতিদিন গাদাগাদি করে চলছেন। অসচেতনতার কারণে নারী, পুরুষসহ শিশুদের মধ্যেও দিন দিন সংক্রমণের ঝুঁকি বাড়ছে। গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ছবিগুলো তুলেছেন হাসান রাজা