সোনারগাঁয়ে কারখানায় আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ‘ইলেকট্রো মার্ট লিমিটেড’ নামে কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠান কনকা ব্র্যান্ডের রেফ্রিজারেটর তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ১০টা ৫০ মিনিটে উপজেলার সাদিপুর এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে। অগ্নিকাণ্ডের ঘটনাটির ছবি তুলেছেন দিনার মাহমুদ।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর এলাকায় ইলেকট্রো মার্ট লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান কনকা ব্র্যান্ডের ফ্রিজ তৈরির কারখানায় রোববার সকালে আগুন লাগে। অনেক দূর থেকেও আগুনের কালো ধোঁয়া দেখা যাচ্ছিল। ছবিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া পথচারী সেতু থেকে তোলা
আগুন নেভাতে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হন। সে সময় রাস্তায় সাধারণ মানুষ জটলা তৈরি করে
কারখানার নিচতলায় আগুনে সেখানে থাকা যন্ত্রাংশ পুড়ে যায়। আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা
পুড়ে ছাই হয়ে গেছে কারখানার নিচতলায় থাকা সব সরঞ্জাম
কারখানার কর্মীরাও আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের কর্মীদের সাহায্য করেন
ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী
আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করতে এগিয়ে আসে স্কাউটের সদস্যরাও