সিলেটের সীমান্তবর্তী এলাকায় মহিষ পালন করেন কৃষকেরা। ধান কাটার পর সেই খেতে মহিষ চড়াচ্ছেন এক ব্যক্তি। নারায়ণপুর, ফতেহপুর, গোয়াইনঘাট, সিলেট, ১৫ আগস্টপাকা পেয়ারা খাচ্ছে এক বুলবুলি পাখি। সাধনাপুর লুম্বিনী সড়ক, রাঙামাটি, ১৫ আগস্ট
বিজ্ঞাপন
আউশ ধান ঘরে তোলার সময় এখন। ধান কেটে আঁটি বেঁধে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ফতেহপুর, গোয়াইনঘাট, সিলেট, ১৫ আগস্ট
বিজ্ঞাপন
নৌকা নয়, যেন ভাসমান ছোট্ট ঘর। থাকা–খাওয়া, ঘুমানো—সবই এই নৌকায়। নৌকার এই বাসিন্দারা নদীতে ঘুরে ঘুরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বক্তাবলী ফেরিঘাট এলাকা, নারায়ণগঞ্জ, ১৫ আগস্টআমন ধানের খেতের পাশের ডোবায় বড়শি দিয়ে মাছ ধরছেন এক বয়স্ক নারী। ফড়িংউড়া, সিলেট, ১৫ আগস্টরোদ-বৃষ্টি থেকে বাঁচতে মাথার ওপর প্লাস্টিকের পর্দা লাগিয়েছেন এক রিকশাচালক। সোনাডাঙ্গা, খুলনা, ১৫ আগস্টআকাশে নীল-সাদা মেঘের ভেলা। এই দৃশ্য শরতের আগমনী বার্তা দিচ্ছে। পদ্মাঘাট, পাবনা, ১৫ আগস্টজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি ৩২ নম্বর, ঢাকা, ১৫ আগস্টবেপরোয়াভাবে চলছিল একটি মোটরসাইকেল। সেটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। পথচারী ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন। কদমতলী, কেরানীগঞ্জ, ১৫ আগস্টবাড়ছে ডেঙ্গুর প্রকোপ। একই সঙ্গে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। হাসপাতালে শিশুদের ওয়ার্ডে দেখা গেছে রোগীর চাপ। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ১৫ আগস্টফসল রক্ষার জন্য কৃষিজমিতে বেড়া দিচ্ছেন এক কৃষক। খরচ কমাতে এ কাজে তিনি নাইলনের নেট ব্যবহার করছেন। কৃষ্ণদিয়াড়, হেমায়েতপুর, পাবনা, ১৪ আগস্টজাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। বগুড়া, ১৫ আগস্টআউশ ধান মাড়াই করছেন কৃষকেরা। দেবডাঙ্গা এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ১৫ আগস্টএ বছর ভুট্টার ফলন ও দাম দুটোই ভালো। নিজেদের খেত থেকে ভুট্টা তুলছেন দুই নারী। বাজারে প্রতি মণ ভুট্টা ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা বিক্রি হচ্ছে। পূর্ব আলিয়াবাদ, ফরিদপুর, ১৪ আগস্টধান খেতে খাবারের খোঁজে বসে আছে এক ঝাঁক ঘুঘু। হাট ফুলবাড়ী, সারিয়াকান্দি, বগুড়া, ১৫ আগস্টবিলে খাবারের সন্ধানে একটি বক। জাবুসা, রূপসা, খুলনা, ১৫ আগস্টরূপসা নদীতে জাল দিয়ে চিংড়ির পোনা ধরছেন জেলেরা। এই জালগুলো মশারির মতো প্রায় নিশ্ছিদ্র। ফলে চিংড়ির সঙ্গে নানা জাতের মাছের পোনা ও প্রাণীর লার্ভাও মারা পড়ছে। জাবুসা, রূপসা, খুলনা, ১৫ আগস্ট