গোধূলিবেলায় মাইকে ক্রেতা ডাকছেন সবজি বিক্রেতা ইয়াছিন শেখ। ভ্যানে করে সবজি, মাছ, মসলা ও পান-সুপারি বিক্রি করেন তিনি। শান্তিনগর, ডুমুরিয়া, খুলনা, ২৯ ডিসেম্বরবাগান থেকে থাই জাতের কুল সংগ্রহ করে বাছাই করছেন শ্রমিকেরা। পাইকারিতে প্রতি কেজি কুল ১২০ টাকা দরে বিক্রি করছেন বাগানমালিক। শিবপুর, নবাবগঞ্জ, দিনাজপুর, ২৯ ডিসেম্বরসারি সারি গাছের ফাঁক দিয়ে আসা কুয়াশামাখা সড়কে গন্তব্যের পথে তাঁরা। সাজিয়াড়া, ডুমুরিয়া, খুলনা, ২৯ ডিসেম্বরপাকা পেঁপের খোঁজে গাছে এসেছে পাখি। কাওরাইদ, শ্রীপুর, গাজীপুর, ২৯ ডিসেম্বর
বিজ্ঞাপন
লাউ, টমেটো, মরিচ, বেগুনসহ বিভিন্ন সবজির চারা ফেরি করে বিক্রির জন্য বের হয়েছেন এক বিক্রেতা। প্রতিটি চারা ১০ থেকে ১৫ টাকায় বিক্রি করেন তিনি। সাতমাথা, বগুড়া, ২৯ ডিসেম্বরবাড়ির আঙিনায় নতুন ধান সেদ্ধ করছেন এক নারী। উত্তর চর চান্দিয়া, সোনাগাজী, ফেনী, ২৮ ডিসেম্বর
বিজ্ঞাপন
বেলা শেষে ডোঙায় ছাগল নিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। সাজিয়াড়া, ডুমুরিয়া, খুলনা, ২৯ ডিসেম্বরহাঁসকে খাওয়ানোর জন্য নদে নেমে শামুক খুঁজছেন দুই নারী। ভূরারঘাট, রংপুর, ২৯ ডিসেম্বরমাটি দিয়ে পাত্র তৈরিতে ব্যস্ত মৃত্তিকাশিল্পী অম্বিকা পাল। দক্ষিণ মমিনপুর, রংপুর, ২৯ ডিসেম্বরমাছ শিকারের জন্য মাটিকাটা নদীর দুই পাড়ে পাতা হয়েছে জাল। কাওরাইদ, শ্রীপুর, গাজীপুর, ২৯ ডিসেম্বরনিজের জমি নেই। তাই সড়ক বিভাজকের মাঝে থাকা মাটিতে শাকসবজি চাষ করেছেন দিনমজুর আবদুস সাত্তার। লাকসাম, উত্তরদা, কুমিল্লা, ২৯ ডিসেম্বরজাল বুনেছে মাকড়সা। মাকড়সার জালে জমা হয়েছে শিশিরবিন্দু। সাতকানিয়া সরকারি কলেজ সড়ক, চট্টগ্রাম, ২৮ ডিসেম্বর