X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
একঝলক (১৭ সেপ্টেম্বর ২০২৬)
ছবি:
Published: 17 Sep 2026, 12:30
কারখানার চত্বরে শুকাতে দেওয়া হয়েছে তৈরি মাটির পণ্য। মাঝিয়াড়া, তালা, সাতক্ষীরা, ১৭ সেপ্টেম্বর
ফুটে আছে ঝিঙে ফুল। কুমড়া টিলা, রাঙামাটি, ১৭ সেপ্টেম্বর
ট্রাক থেকে বিভিন্ন মালামাল নামাচ্ছেন শ্রমিকেরা। পশ্চিম খাবাসপুর, ফরিদপুর, ১৭ সেপ্টেম্বর
বৃষ্টিভেজা জমিতে ঘাস খাচ্ছে মহিষ, পোকামাকড়ের আশায় পাশে সতর্ক বক। চৌধুরীবাজার, রাজনগর, মৌলভীবাজার, ১৭ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
গরমে স্বস্তি পেতে টায়ারের টিউব নিয়ে দিঘির পানিতে ভেসে বেড়াচ্ছে একটি শিশু। বাস্তুহারা এলাকা, খুলনা, ১৭ সেপ্টেম্বর
চরাঞ্চলে বপনের জন্য দেশি মরিচ কেটে বীজ সংগ্রহ করছেন নারীরা। ধলিরকান্দি বাঁধ এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ১৭ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
কলেজের বাগানে ফুটেছে গোলাপি রঙ্গন ফুল। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৭ সেপ্টেম্বর
গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে ডুমুর। আসামবস্তি, রাঙামাটি, ১৭ সেপ্টেম্বর
শুকনো ডালে বসে আছে একটি ফড়িং। বালাঘাটা, বান্দরবান, ১৭ সেপ্টেম্বর
শূন্যে দুই শালিকের লড়াই বিদ্যুতের তারে বসে দেখছে অন্য আছে শালিকেরা। রাজনগর, মৌলভীবাজার, ১৭ সেপ্টেম্বর
বাড়িতে ব্যবহারের জন্য বন থেকে ঝুড়িভর্তি জ্বালানি কাঠ নিয়ে যাচ্ছেন এক মারমা নারী। ডলুপাড়া, বান্দরবান, ১৭ সেপ্টেম্বর
জবা ফুলের দিকে ছুটে যাচ্ছে প্রজাপতি। কোটবাড়ী, সালমানপুর, কুমিল্লা
নজরুল বর্ষ উপলক্ষে ময়মনসিংহে ‘শিল্পীর তুলিতে নজরুল’শীর্ষক আর্ট ক্যাম্পে অংশ নেন শিল্পীরা। ময়মনসিংহ, ১৭ সেপ্টেম্বর
তালগাছের শুকনা ডালে বসে আছে জোড়া মুনিয়া। কেওয়া, শ্রীপুর, গাজীপুর, ১৭ সেপ্টেম্বর
রাজবাড়ীর কালুখালীতে শেষ হলো তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও গ্রামীণ মেলা। মহেন্দ্রপুর খেয়াঘাট, কালুখালী, রাজবাড়ী, ১৭ সেপ্টেম্বর
মেঘলা আকাশ, বৃষ্টির শঙ্কা; তবু দলবেঁধে কাজে ছুটছেন নির্মাণশ্রমিকেরা। শালবন, রংপুর, ১৭ সেপ্টেম্বর
শিক্ষা দিবসে বিভিন্ন দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। প্রেসক্লাব এলাকা, বান্দরবান, ১৭ সেপ্টেম্বর
পুনর্ব্যবহারের জন্য খুলনা থেকে বগুড়ায় নেওয়া পুরোনো বস্তা। স্টেশন সড়ক, খুলনা, ১৭ সেপ্টেম্বর
ছোট ছোট মূলাসহ শাক তুলে বাজারে বিক্রি করতে যাচ্ছেন এই ব্যক্তি। কামালকাছনা, রংপুর, ১৭ সেপ্টেম্বর
শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, মৌলভীবাজার, ১৭ সেপ্টেম্বর
আরও পড়ুন
কংগ্রেস হাতছাড়া, বড় ধাক্কা খেলেন ট্রাম্প
মধ্যরাতে ছেড়ে দেওয়া হলো রাজীব ঘোষকে, ইকবাল সোবহান জুলাইয়ের হত্যা মামলায় গ্রেপ্তার
কটিয়াদীতে মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, মারধর
উত্তরায় ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ম্যাজিস্ট্রেটকে হেনস্তা
মোহাম্মদপুর সিটি হাসপাতাল: চিকিৎসা বিলে বেশি ছাড় না দেওয়ায় হামলা-ভাঙচুর