গুমের শিকার হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে ‘মায়ের ডাক’ ব্যানারে স্বজনহারাদের মানববন্ধন। শাহবাগ, ৩০ আগস্টবাড়ি থেকে খাবার আনার জন্য বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের দেওয়া হয়েছে টিফিনবক্স। নতুন টিফিনবক্স হাতে পেয়ে আনন্দিত শিশুরা। ১ নম্বর বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়ালন্দ, রাজবাড়ী, ৩০ আগস্ট।
বিজ্ঞাপন
প্রখর রোদে ছাতা মাথায় ভেড়ার পাল নিয়ে মাঠে যাচ্ছেন এক মেষপালক। পালপাড়া, কুমিল্লা, ৩০ আগস্ট
বিজ্ঞাপন
বিদ্যালয় মাঠে নতুন ভবন নির্মাণ করা হবে, তাই গর্ত খোঁড়া হয়েছে। বৃষ্টির পানিতে গর্ত ভরে যাওয়ায় ঝুঁকি নিয়ে ক্লাসে ঢুকছে শিক্ষার্থীরা। হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাগাঁও, ঠাকুরগাঁও, ৩০ আগস্ট গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন ক্ষতিগ্রস্ত স্থান মেরামতের কাজ চলছে। চট্টগ্রাম, ৩০ আগস্টগাছের ডালে কাঁচা–পাকা ডুমুর। স্টেশন রোড, সিলেট, ২৯ আগস্টগুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গুম হওয়া একজনের স্বজন কান্নায় ভেঙে পড়েন। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ৩০ আগস্ট বরিশাল থেকে নৌপথে আনা হয় কাঠের গুঁড়ি। নদী থেকে সেই গুঁড়ি মিলে নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। এ জন্য মজুরি পাবেন ৭০০ থেকে ১০০০ টাকা। কামরাঙ্গীর চর, ঢাকা, ৩০ আগস্ট প্লাস্টিকের গুঁড়া বুড়িগঙ্গা নদীতে ধুয়ে রোদে শুকাচ্ছেন শ্রমিকেরা। কামালবাগ, লালবাগ, ঢাকা, ৩০ আগস্ট সিলেটের সারি নদ থেকে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধের দাবিতে নৌকাবন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিকেরা। ইন্দারজু, জৈন্তাপুর, সিলেট, ৩০ আগস্ট ধূলি থেকে রক্ষা পেতে মেট্রোরেল কর্তৃপক্ষের উদ্যোগে সড়কে পানি ছিটানো হচ্ছে। সেই পানিতে রংধনুর দেখা মিলেছে। ফার্মগেট, ঢাকা, ৩০ আগস্ট বেতানি বিলে পদ্মফুল ফুটেছে। সেখান থেকে ফুল তোলার আনন্দে মেতেছে দুই কিশোর। হলদিবাড়ি, কাউনিয়া, রংপুর, ৩০ আগস্ট সিলেট নগরে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি। বিদ্যালয় ছুটির পরেও চলছে বৃষ্টি। এর মধ্যে ছাতা মাথায় বেরিয়ে আসছে শিক্ষার্থীরা। জিন্দাবাজার, সিলেট, ৩০ আগস্টকম দামি সবজি হওয়ায় কলার মোচার চাহিদা বেশ। গ্রাম থেকে শহরের বাজারে বিক্রির জন্য কলার মোচা নিয়ে এসেছেন এই বৃদ্ধা। বনরূপা, রাঙামাটি, ৩০ আগস্ট ১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য সুন্দরবন ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে। শেষ মুহূর্তে লঞ্চগুলো প্রস্তুতির কাজে ব্যস্ত শ্রমিকেরা। সিংহেরচর, রূপসা উপজেলা, খুলনা, ৩০ আগস্ট ছাদবাগান ও খামারে ব্যবহৃত প্লাস্টিকের বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়েছেন দোকানি। ৩০ থেকে ৩০০ টাকায় এসব পণ্য বিক্রি করা হচ্ছে। কালিরবাজার, নারায়ণগঞ্জ, ৩০ আগস্ট