একঝলক (১৫ অক্টোবর ২০২৬)

শীতের প্রস্তুতি হিসেবে পুরোনো কাপড় সেলাই করে কাঁথা তৈরি করছেন গৃহবধূ আলেয়া বেগম। ডিক্রির চর, ফরিদপুর, ১৫ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
মাছ ধরার ঝাকি জালের ছেঁড়া অংশ মেরামত করছেন নদীপাড়ের বাসিন্দা সুরাফ শেখ। চরটেপুরা, ফরিদপুর, ১৫ অক্টোবর
পথের পাশের জলাশয়ে ফুটেছে কচুরিপানার ফুল। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৫ অক্টোবর
আমগাছের মগডালে বসে আছে একটি হলদে পাখি। ভান্ডার পাইকা, বগুড়া, ১৫ অক্টোবর
মাছ শিকারের সন্ধানে পানিতে সতর্ক দৃষ্টি সাদা বকের। উলুছড়া, রাঙামাটি, ১৫ অক্টোবর
রাতে পাতা জাল তুলতে ইঞ্জিনচালিত ডিঙিনৌকায় গন্তব্যে যাচ্ছেন এক জেলে। কান্দেবছড়া, রাঙামাটি, ১৫ অক্টোবর
সংসারে অভাব, তবু থেমে নেই লিমা-শারমিনদের জীবনসংগ্রাম। বিশ্ব গ্রামীণ নারী দিবসে পরিবার সামলানোর পাশাপাশি শিশুদের পড়াচ্ছেন, দেখছেন সমাজ বদলের স্বপ্ন। তেঁতুলিয়াপাড়, ভোলা, ১৫ অক্টোবর
পদ্মা নদীতে নেমে মাছ ধরছেন এক জেলে। কুঠিপাড়া, গোদাগাড়ী, রাজশাহী, ১৫ অক্টোবর
বিশ্ব হাত ধোয়া দিবসে চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী একসঙ্গে হাত ধোয়। বিদ্যালয় চত্বর, চাঁদপুর, ১৫ অক্টোর
আগুন লাগার পর গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকার ওষুধ কারখানাটি বন্ধ ঘোষণা করে নোটিশ টানানো হয়েছে। টঙ্গী, গাজীপুর, ১৫ অক্টোবর