জমিতে সার ছিটাচ্ছেন কৃষক। পানবাজার এলাকা, সদর উপজেলা, রংপুর, ২২ ফেব্রুয়ারি2. সামনে আসছে গাছের চারা বিক্রির মৌসুম। বেড়ে যাবে টবের চাহিদা। তাই টব তৈরিতে ব্যস্ত কুমারেরা। সকালে টব তৈরি করে রোদে শুকাতে দিচ্ছেন রুপালী রানী। প্রতিটি টব বিক্রি হবে তিন থেকে চার টাকায়। মমিনপুর এলাকা, সদর উপজেলা, রংপুর, ২২ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ব্যাপক ফলন হয়েছে গোমতী নদীর চরে চাষ করা মিষ্টিকুমড়ার। জমি থেকে তুলে সড়কের পাশে পাইকারি বিক্রি করার জন্য স্তূপ করছেন কৃষক। প্রতিটি মিষ্টিকুমড়া খেতেই বিক্রি করছেন ৫০ টাকা দরে। এসব মিষ্টিকুমড়া চলে যাবে ঢাকা-চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়। বালিখাড়া গ্রাম, বুড়িচং উপজেলা, কুমিল্লা, ২২ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
পদচারী–সেতু থাকতেও সড়ক বিভাজক ডিঙিয়ে এভাবে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন মানুষ। কেন্দ্রীয় বাস টার্মিনাল, রংপুর, ২২ ফেব্রুয়ারিপ্রতিদিন দূরদূরান্ত থেকে পাসপোর্টের সেবার জন্য কুমিল্লার নোয়াপাড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসেন অনেকে। সেবাগ্রহীতাদের সুবিধার্থে কর্তৃপক্ষ এই প্রথম বসার ব্যবস্থা করেছে। সেবার অপেক্ষায় তাঁরা। ২২ ফেব্রুয়ারি কুয়াশামোড়ানো সকালে সাইকেল চালিয়ে কাজের জন্য যাত্রা। দিনে গরম বাড়লেও সকালে শীত শীত ভাব এখনো রয়েছে। গাছপাড়া, ঈশ্বরদী-পাবনা মহাসড়ক, পাবনা, ২২ ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি ছুটির দিন শেষে বুধবার সকাল থেকেই কর্মচাঞ্চল্য দেখা যায় খুলনা জেলখানা ঘাটে। কাজের দিনগুলোতে এ ঘাট দিয়ে ট্রলারে পারাপার হয় হাজারো মানুষ। জেলখানা ঘাট, খুলনা, ২২ ফেব্রুয়ারিসাতসকালে খেত থেকে শর্ষে তুলে মাথায় করে বাড়িতে ফিরছেন এক কৃষক। উকিয়ারা, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ, ২২ ফেব্রুয়ারিযমুনা নদীর চরাঞ্চল এখন অনেকটা শুকনা। সেখানে গ্রামের দামাল ছেলেরা ক্রিকেট খেলায় মেতে উঠেছে। চালালকান্দি এলাকা, সোনাতলা উপজেলা, বগুড়া, ২২ ফেব্রুয়ারিমজুত করা পাট বিক্রির জন্য ট্রাকে তোলা হচ্ছে। সাহবাসপুর এলাকা, গাবতলী উপজেলা, বগুড়া, ২২ ফেব্রুয়ারিবসন্তে শিমুলগাছে ফুল ফুটেছে। গাছের পাতাহীন সব ডালে জায়গা করে নিয়েছে একঝাঁক চিল। চিলের এমন বিচরণ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে গাছটির। সোরাগাঁও আবাসিক এলাকা, দক্ষিণ সুরমা, সিলেট, ২২ ফেব্রুয়ারিমুকুলে ছেয়ে গেছে আমগাছ। পরৈকোড়া নয়নতারা উচ্চবিদ্যালয়, আনোয়ারা উপজেলা, চট্টগ্রাম। ২২ ফেব্রুয়ারিপথের ধারে ফুটে আছে বুনোফুল। উড়ে উড়ে সেই ফুলে বসছে বাহারি প্রজাপতি। খাদিমনগর, সদর উপজেলা, সিলেট, ২২ ফেব্রুয়ারিওড়াউড়ি করে খাবার শিকারে ব্যস্ত সাদা বক। শিকার শেষে দেয়ালে বসে আছে বকগুলো। উমাইরগাঁও, সদর উপজেলা, সিলেট, ২২ ফেব্রুয়ারিদৌড় প্রতিযোগিতায় ছাত্রীরা। দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়, খাগড়াছড়ি, ২২ ফেব্রুয়ারি ফাগুনের দখিনা বাতাসে ধান উড়িয়ে পরিষ্কার করছেন গ্রামের এক নারী। পৌষের আমন ধান গোলায় অবশিষ্ট ছিল। যথেষ্ট বাতাস না থাকায় সেই ধান পরিষ্কার করা হয়নি। এখন বাতাস থাকায় পরিষ্কার করে নিচ্ছেন ধানগুলো। এসব ধান গৃহপালিত হাঁস ও মুরগিকে খাওয়ানো হবে। হবিনগর গ্রাম, শায়েস্তাবাদ ইউনিয়ন, বরিশাল, ২২ ফেব্রুয়ারিআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজন করা হয় চিত্রাঙ্কন ও প্রদর্শনী। রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়, রাজশাহী, ২২ ফেব্রুয়ারিদুর্ঘটনার পর এলাকাবাসীর বিক্ষোভে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় সড়কটি। বাবুল পাম্প, ভদ্রা এলাকা, রাজশাহী, ২২ ফেব্রুয়ারিপরিত্যক্ত ভবনের দেয়াল ধসে নিহত হন একজন। চট্টগ্রাম নগরের জামালখান এলাকা, ২২ ফেব্রুয়ারিদীর্ঘ অপেক্ষার পর ট্রাক আসতেই হট্টগোল লেগে যায় চাল কিনতে আসা মানুষের মধ্যে। এ সময় সারি থেকে ছিটকে যেতে বাধ্য হন অনেকে। সকাল ১০টা, বিটাক মোড়, চট্টগ্রাম, ২২ ফেব্রুয়ারি