ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে আজ সারা দেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ রাজশাহীর নগর ভবন থেকে র্যালি বের হয়। ১২ সেপ্টেম্বরপথের ধারে ফুটে আছে হলুদ বন-লবঙ্গ ফুল। দেলুয়াকান্দি, বেলকুচি, সিরাজগঞ্জ, ১২ সেপ্টেম্বরসড়ক ভেঙে সৃষ্টি হয়েছে বড় গর্ত। ফলে ওই পথে চলাচলকারীরা যেকোনো সময় পড়তে পারে দুর্ঘটনায়। কাশিনাথপুর, মিঠাপুকুর, রংপুর, ১২ সেপ্টেম্বরপথের দুই ধারে পাটকাঠি শুকাতে দেওয়া হয়েছে। জিরানী, আটঘরিয়া, পাবনা, ১২ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
বৈদ্যুতিক তারে পাশাপাশি বসে এক জোড়া ঘুঘু। মিলনছড়ি, বান্দরবান, ১২ সেপ্টেম্বরট্রেনে করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য স্টেশনের প্ল্যাটফর্মে জড়ো করে রাখা হয়েছে ডাব। ফুলতলা, খুলনা, ১২ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
পাহাড়ের মিষ্টিকুমড়া ট্রাকে করে চট্টগ্রামে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। শৈলপ্রপাত, বান্দরবান, ১২ সেপ্টেম্বরলুঙ্গি–গামছার পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ফুলতলা, খুলনা, ১২ সেপ্টেম্বরনিয়ন্ত্রণ হারিয়ে বাসকে পেছন থেকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায় এই বাস। এতে আহত হন অন্তত আটজন। দৌলতদিয়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ১২ সেপ্টেম্বরপাহাড়ে উৎপাদিত পণ্য নিয়ে নৌকায় চেপে সাপ্তাহিক হাটে যাচ্ছেন তাঁরা। ঝুলুক্কে পাহাড় এলাকা, কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ১২ সেপ্টেম্বরপথের পাশে ফুটেছে বেগুনি দাঁতরাঙা ফুল। বর্ষিজুড়া, মৌলভীবাজার, ১২ সেপ্টেম্বরফুলের পাপড়ির ওপর জমেছে বৃষ্টির ফোঁটা। ঢেপ্পোছড়ি মুখ, রাঙামাটি, ১২ সেপ্টেম্বরজলাশয়ে মাছ ধরছেন দাদা, পাশে ছাতা ধরে দাঁড়িয়ে নাতি শাওন। নালিয়া, সিলেট, ১২ সেপ্টেম্বরপড়ন্ত বেলায় কালীগঙ্গা নদীতে চলছে নৌকা। কান্দা পৌলি, মানিকগঞ্জ, ১২ সেপ্টেম্বরউড়াল জাল দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। আনফরের ভাঙা, হাদারপাড়, গোয়াইনঘাট, সিলেট, ১২ সেপ্টেম্বরকাঠ ও টিন দিয়ে কবুতর ও মুরগির জন্য ঘর বানাচ্ছেন তিনি। বারোইপাড়া, পাবনা, ১২ সেপ্টেম্বরপুনর্ব্যবহারের জন্য পুরোনো কাগজ ও কার্টন ট্রাকে তোলা হচ্ছে। গোয়ালচামট, ফরিদপুর, ১২ সেপ্টেম্বরবাসার ছাদে ড্রাগনগাছে ফুল ফুটেছে। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১২ সেপ্টেম্বরশরতের বিকেলে নৌকায় করে ঘরে ফিরছেন মানুষ। চেঙ্গেরখাল নদ, বাউয়ারকান্দি, সিলেট, ১২ সেপ্টেম্বরতিতাস নদে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ব্রাহ্মণবাড়িয়া, ১২ সেপ্টেম্বর