একঝলক (১১ ফেব্রুয়ারি ২০২৫)

পথের পাশের ঝোপে ফুটে রয়েছে রঙিন বুনো ফুল। সৈয়ারপুর, মৌলভীবাজার, ১১ ফেব্রুয়ারি
ছবি: আকমল হোসেন
পথের ধারে ফুটেছে উচুন্টি ফুল। অনেকেই ভেষজ হিসেবে গাছটি ব্যবহার করেন। রাঙামাটি, শাজাহানপুর, বগুড়া, ১১ ফেব্রুয়ারি
বিদ্যুতের তারে বসে খুনসুটিতে মেতেছে দুটি কবুতর। টুটপাড়া, খুলনা, ১১ ফেব্রুয়ারি
সুরমা নদীর পাড়ে ঐতিহ্যবাহী স্থাপনা ‘আলী আমজদের ঘড়ি’। সিলেটে আসা পর্যটকদের কাছে দেড় শ বছরের বেশি পুরোনো এই ‘ঘড়ি ঘরটি’ অন্যতম আকর্ষণ। তবে স্থাপনাটির চারপাশে ছড়িয়ে–ছিটিয়ে যানবাহন রাখায় ঘড়ি ঘরটি সৌন্দর্য হারাচ্ছে। কিনব্রিজ এলাকা, সিলেট, ১১ ফেব্রুয়ারি
গাছে উঠে বরই পাড়ছে শিশুটি। শুভপুর, কুমিল্লা, ১১ ফেব্রুয়ারি
নির্বাচন কমিশনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন কার্যালয়, আগারগাঁও, ঢাকা, ১১ ফেব্রুয়ারি
ঝোপের মধ্যে মিশে আছে একটি গিরগিটি। রাঘোমাঝি, শাজাহানপুর, বগুড়া, ১১ ফেব্রুয়ারি
গাছে গাছে নতুন পাতা এসেছে। পাতের ফাঁকে ডালে বসে আছে ঘুঘু। কদমতলি, সিলেট, ১১ ফেব্রুয়ারি
ঘরের দেয়ালে মাটির প্রলেপ দিচ্ছেন এক নারী। রাঘোমাঝি, শাজাহানপুর, বগুড়া, ১১ ফেব্রুয়ারি
সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রতিবাদ সমাবেশ করেছে। ডিআরইউ প্রাঙ্গণ, সেগুনবাগিচা, ঢাকা, ১১ ফেব্রুয়ারি
গাছ থেকে মরিচ তুলছেন এক পাহাড়ি নারী। মধ্যপাড়া, রাঙামাটি, ১১ ফেব্রুয়ারি
খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ বালক-বালিকাদের ফুটবল টুর্নামেন্ট। প্রথম ম্যাচে খুলনা ১-০ গোলে মেহেরপুরকে হারিয়েছে। বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স, খুলনা, ১১ ফেব্রুয়ারি
কোমরতাঁতে বোনা হচ্ছে পরনের কাপড়। কাটাছড়ি, রাঙামাটি, ১১ ফেব্রুয়ারি
সড়কের পাশে ফুলে উড়ে উড়ে মধু খেতে ব্যস্ত মৌমাছি। ডলিয়া, সিলেট, ১১ ফেব্রুয়ারি
খাল–পুকুর থেকে ধরা মাছ ঝুড়িতে ভরে সাইকেল চালিয়ে শহরে বিক্রি করতে চলেছেন এক বিক্রেতা। সিটি বাইপাস সড়ক, খুলনা, ১১ ফেব্রুয়ারি
পোকামাকড় শিকারের জন্য হাওরের পাশের সেতুর রেলিংয়ে বসে আছে চড়ুই। বাকগুল, সিলেট, ১১ ফেব্রুয়ারি
শিশুসন্তানকে সঙ্গে নিয়ে ধানের জমিতে আগাছা তুলতে এসেছেন এই নারী। কাজের সময় শিশুটিকে বসিয়ে রেখেছেন জমির আলে। ডুলুঝিরি, বান্দরবান, ১১ ফেব্রুয়ারি
নর্দমার ময়লা পানি উপচে জমে আছে সড়কে। এতে দুর্গন্ধের পাশাপাশি সড়কে চলাচলে অসুবিধায় পড়ছেন নগরবাসী। ২ নম্বর গেট এলাকা, চট্টগ্রাম, ১১ ফেব্রুয়ারি
ভুট্টাখেতে সার ছিটাচ্ছেন এক কৃষক। অরণ্যপুর, কুমিল্লা, ১১ ফেব্রুয়ারি
খাল সংস্কারের জন্য ভাঙা হচ্ছে বহুতল ভবন। ভবনটি খালের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল। চট্টগ্রাম নগরের লাভলেইন আবেদীন কলোনি, ১১ ফেব্রুয়ারি