একঝলক (১১ ফেব্রুয়ারি ২০২৬)

চরকা থেকে সুতা কাটা চলছে। মরংছড়িমুখপাড়া, রাঙামাটি, ১১ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
জাতীয় নির্বাচনের কারণে আজ বুধবার ও কাল বৃহস্পতিবার স্কুলে ছুটি দেওয়া হয়েছে। তাই সকাল থেকেই খেলায় মত্ত শিশুরা। একদল শিশু কানামাছি খেলছে। আদর্শগ্রাম, রংপুর, ১১ ফেব্রুয়ারি
বাগানবিলাস ফুল শোভা ছড়াচ্ছে। নূরনগর, খুলনা, ১১ ফেব্রুয়ারি
গাছের গায়ে থোকায় থোকায় ঝুলে আছে কাঁচা-পাকা ডুমুর ফল। বান্দরবান-বাঙ্গালহালিয়া সড়ক, ১১ ফেব্রুয়ারি
গাছের ডালে ঘুঘু ও মাছরাঙা পাখি, যেন বসে গল্প করছে। রামগড়, খাগড়াছড়ি, ১১ ফেব্রুয়ারি
বাগেরহাটে উদ্ধার করা ৬টি হাতবোমা নিষ্ক্রিয় করছেন র্যাবের বোমা নিষ্ক্রিয় দলের সদস্যরা। বাগেরহাট, ১১ ফেব্রুয়ারি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনের সরঞ্জাম কেন্দ্রে পাঠানো হচ্ছে। সারিয়াকান্দি উপজেলা চত্বর, বগুড়া, ১১ ফেব্রুয়ারি
নার্সারি থেকে তুলে আনা উন্নত জাতের আমগাছের চারা বিক্রির জন্য স্তূপ করে রাখা হয়েছে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে। প্রতিদিন বিভিন্ন যানবাহনে করে এসব চারা চলে যায় দেশের বিভিন্ন জেলার হাটবাজারে। মহিপুর, শেরপুর, বগুড়া, ১১ ফেব্রুয়ারি
জলাধারে এখনো আছে অতিথি পাখি। রামগড়, খাগড়াছড়ি, ১১ ফেব্রুয়ারি
যমুনার দুর্গম চরাঞ্চলে ছুটে চলছে ঘোড়ার গাড়ি। দীঘাপাড়া চর, সারিয়াকান্দি বগুড়া, ১১ ফেব্রুয়ারি
মটরশুঁটিগাছে পাপড়ি মেলেছে ফুল। মধ্যপাড়া, রাঙামাটি, ১১ ফেব্রুয়ারি
রাজধানীর বনানীতে ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন শেষে গাড়িতে ওঠার সময় ক্লিনিকের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান উপস্থিত জনগণকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। বনানী, ঢাকা, ১১ ফেব্রুয়ারি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনের সরঞ্জাম কেন্দ্রে পাঠানো হচ্ছে। সারিয়াকান্দি, বগুড়া, ১১ ফেব্রুয়ারি