একঝলক (২৫ জুন ২০২৬)

বাড়িতে লাগানো ড্রাগন ফলের গাছে ফুটেছে আকর্ষণীয় হলুদাভ-সাদা ফুল। বাস্তুহারা, খুলনা, ২৫ জুন
ছবি: সাদ্দাম হোসেন
পথের ধারে ভ্যানে সাজিয়ে বিক্রি হচ্ছে মৌসুমি আঁশফল, যা কাঠলিচু নামেও পরিচিত। আবু নাসের মোড়, খুলনা, ২৫ জুন
সিলেটে এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। সকালে বৃষ্টিতে ছাতা মাথায় মাদ্রাসায় যাচ্ছে দুই শিক্ষার্থী। শিবগঞ্জ, সিলেট, ২৫ জুন
বাগানিরা আনারস বিক্রি করতে এসেছেন শহরের বনরূপা ঘাটে। পাইকারেরা সেখান থেকে কেনে নেন। বনরূপা, রাঙামাটি, ২৫ জুন
পথের ধারে বসে একলা মনে পুতুল খেলায় মেতেছে এক শিশু। দুরুলিয়া, শাজাহানপুর, বগুড়া, ২৫ জুন
সাতসকালে জমি থেকে কচুর লতি তোলায় ব্যস্ত কৃষক আবু তালেব। এরপর লতিগুলো বাজারে বিক্রির জন্য নিয়ে যাবেন তিনি। চুপিনগর, বগুড়া, ২৫ জুন
টানা বৃষ্টি ও উজানের ঢলে পানি বেড়েছে সিলেটের সুরমা নদীর। কানায় কানায় পূর্ণ সুরমা নদী। কালীঘাট, সিলেট, ২৫ জুন
গাছের ডালপালাজুড়ে ঝুলছে পরিপক্ব লটকন। ঘিলাছড়ি, রাঙামাটি, ২৫ জুন
চুকুই বা চুকাইগাছে ফুটেছে ফুল। তবে পাহাড়ের কিছু মানুষ এটি আমিলে নামে চেনে। নানিয়ারচর কলকপাড়া, রাঙামাটি, ২৫ জুন
গত মৌসুমে হিমাগারে রাখা আলু লোকসান হলেও বিক্রি করতে হচ্ছে চাষি ও মজুতদারদের। এক শ্রমিক আলু বেছে রাখছেন। ময়নাকুঠি, রংপুর, ২৫ জুন
রংপুরে সকাল থেকেই প্রখর রোদ। এই রোদে ছাতা মাথায় দিয়ে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থী। তপোধন, রংপুর, ২৫ জুন
মিষ্টির কারখানায় দই তৈরির জন্য বড় পাত্রে জ্বাল দেওয়া হচ্ছে দুধ। শোভারামপুর, ফরিদপুর, ২৫ জুন
সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলায় খালাস পাওয়ার পর সিলেট মহানগর দায়রা জজ আদালত থেকে বেরিয়ে আসছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ অন্যরা। সিলেট, ২৫ জুন
কৃষ্ণচূড়া ফুল। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনায় এলাকা, কুমিল্লা, ২৫ জুন
আবাদি জমির পানিতে এসেছে ছোট মাছ। সেই মাছ ধরতে বাঁশের চাঁটাই দিয়ে তৈরি বিশেষ ফাঁদ ‘ডারকি’ বসাচ্ছে এই কিশোর। বুড়াইল, রংপুর, ২৫ জুন
বর্ষার আগমনে পাহাড়ে শুরু হয়েছে আমন ধান রোপণের ব্যস্ততা। বীজতলা থেকে ধানের চারা তুলে আঁটি বাঁধার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জামছড়ি পাড়া, বান্দরবান, ২৫ জুন
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে গ্রামের মেঠো পথ ধরে দল বেঁধে বিদ্যালয়ে যাচ্ছে পাহাড়ি শিশুরা। খামাদংপাড়া, বান্দরবান, ২৫ জুন
ভবনের গ্রিলে বৃষ্টির পানি। রণতিথা এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৫ জুন
প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় পাবনার সাঁথিয়া উপজেলার জোড়গাছা ইউনাইটেড প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার পাবনা জেলা প্রশাসক তাদের সংবর্ধনা দেন। জেলা প্রশাসক কার্যালয়, পাবনা, ২৫ জুন
খেলার মাঠের ধারে ফুটে আছে ঘাসফুল। শিয়ালকোল, সিরাজগঞ্জ, ২৫ জুন
প্রবল বর্ষণে ছাতা মাথায় গন্তব্যে যাচ্ছেন পথচারী। আগরপুর রোড, বরিশাল, ২৫ জুন
বরিশালে ভারী বর্ষণে সড়কে তৈরি হয়েছে জলজট। ফলে গন্তব্যে ফিরতে ভোগান্তি পোহান লোকজন। সদর রোড, বরিশাল, ২৫ জুন
তেজগাঁওমুখী সড়ক থেকে ইউটার্ন নিতে এসে একাধিক যানবাহন দখল করে রেখেছে সড়কের বড় অংশ। এতে সোজা পথে চলাচলকারী গাড়িগুলোকে দীর্ঘক্ষণ আটকে থাকতে হচ্ছে, তৈরি হচ্ছে তীব্র যানজট। নগরবাসীর নিত্যদিনের ভোগান্তির এমন চিত্র। ফার্মগেট, ঢাকা, ২৫ জুন