একঝলক (২৯ আগস্ট ২০২২)

স্কুলের শিক্ষার্থীরা শপথ পাঠ করছে। ১ নম্বর কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ির দীঘিনালা, ২৯ আগস্ট
 ছবি: পলাশ বড়ুয়া
ঢাকা-খুলনা পথের কোনো এক স্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে উঠেছে বানরটি। খুলনা রেলস্টেশনে পৌঁছানোর পর লোকালয়েই ঘুরে বেড়াচ্ছে এটি। বিআইডব্লিউটিএ ঘাট, খুলনা, ২৯ আগস্ট
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক বিভাগ দুই দিনব্যাপী এক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রদর্শনীর আয়োজন করেছে। এখানে স্থান পেয়েছে দেশের ২২টি নমুনা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। রংপুর, ২৯ আগস্ট
আকাশে ঘুড়ি ওড়াতে ব্যস্ত তিন শিশু। বালুচর, সিলেট, ২৯ আগস্ট
পাটের আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত নারী ও পুরুষেরা। বিটেশ্বর, দাউদকান্দি, কুমিল্লা, ২৯ আগস্ট
মিল থেকে সংগ্রহ করা হয়েছে ব্যবহৃত এসব প্লাস্টিকের ব্যাগ। সেগুলো বাছাই করছেন নারী শ্রমিকেরা। মানভেদে এসব ব্যাগ দেড় থেকে আট টাকা দরে বিক্রি করা হবে। বালুর ঘাট, তোলারাম মোড়, নারায়ণগঞ্জ, ২৯ আগস্ট
খাবার শিকারের জন্য সিলেটের সুরমা নদীতে ছোঁ মেরেছে চিল। কাজীর বাজার, সিলেট, ২৯ আগস্ট
নিয়মমতো গেলে কিছুটা ঘুরতে হবে, তাই আড়াআড়ি সাইকেল নিয়ে সড়ক বিভাজক পার হচ্ছেন এই তরুণ। ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হওয়ায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কাজীর বাজার, সিলেট, ২৯ আগস্ট
গাছ থেকে পাকা তাল পড়ায় চায়ের দোকানের সামনে ‘তাল হতে সাবধান’ লেখা সতর্কবার্তা টাঙানো হয়েছে। কেটার্ট চত্বর, গুরুদাসপুর, নাটোর, ২৯ আগস্ট
ভৈরব নদে ছোট নৌকায় মাছ ধরতে ব্যস্ত মৎস্যজীবীরা। ৪ নম্বর ঘাট এলাকা, খুলনা, ২৯ আগস্ট
সপ্তাহ দুয়েকের ধর্মঘট শেষে কাজে যোগ দিয়ে চা-পাতা সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন চা-শ্রমিকেরা। ভুরভুরিয়া চা-বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৯ আগস্ট
প্রখর রোদ থেকে বাঁচতে রঙিন ছাতা মাথায় দিয়ে মাদ্রাসায় চলেছে দুই ভাই-বোন। খুলনা রেলস্টেশন, ২৯ আগস্ট
বাইসাইকেলে করে গ্রামে ঘুরে ঘুরে হাওয়াই মিঠাই বিক্রি করেন এই ব্যক্তি। বদিউজ্জামান ব্যাপারীপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৯ আগস্ট
স্কুল ছুটির পর সাইকেলে করে বাড়ি ফিরছে তিন শিক্ষার্থী। করতকোলা গ্রাম, শিবগঞ্জ, বগুড়া, ২৯ আগস্ট
মা কাজে ব্যস্ত, পাশে মাচায় বসে পড়াশোনা করছে তাঁর শিশুসন্তান। নাগরকান্দি হাতীবান্ধা গ্রামের মাঠ, শিবগঞ্জ, বগুড়া, ২৯ আগস্ট
ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় ২১ আগস্ট রাতে উত্তরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমন হোসাইন ও তাঁর ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন। ঢাকা, ২৯ আগস্ট
অনুমোদন না থাকায় রাজধানীর নাজিমুদ্দিন রোডের ঢাকা জেনারেল হাসপাতালে অভিযান চালান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় হাসপাতালে অবস্থানরত রোগীরা বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থাকা কিছু দালাল চিকিৎসার কথা বলে তাঁদের এই হাসপাতালে নিয়ে এসেছে। ঢাকা, ২৯ আগস্ট
ফুটপাত দখল করে সিএনজিচালিত ব্যক্তিগত গাড়িতে গ্যাস দেওয়া হচ্ছে। রাজধানীর লাভ রোডের এই সিএনজি ফিলিং স্টেশনের সামনে বাধ্য হয়ে সড়কে নেমে চলাচল করছেন পথচারীরা। তেজগাঁও, ঢাকা, ২৯ আগস্ট
‘হিজড়া ও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর প্রতি বৈষম্য রোধ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আমন্ত্রিত অতিথিরা। প্রথম আলো কার্যালয়, কারওয়ান বাজার, ২৯ আগস্ট
পড়ন্ত বিকেলে নদীর পাড়ের প্রকৃতি সেজেছে নিজের রূপে। আকাশের নীল রং মিশেছে নদীর জলে। সুরমা নদীর কাজীরবাজার এলাকা, সিলেট, ২৯ আগস্ট
নার্সারিতে ফুলকপির বীজ বপনের জন্য বেড তৈরি করছেন দুই ব্যক্তি। নাগরকান্দি, শিবগঞ্জ উপজেলা, বগুড়া, ২৯ আগস্ট
দুই হাতে দুই জোড়া হাঁস বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন ভ্রাম্যমাণ বিক্রেতা। নগরের বিভিন্ন এলাকা ঘুরে এভাবেই হাঁস বিক্রি করেন তাঁরা। দুই জোড়া হাঁস বিক্রি করা হবে আড়াই হাজার টাকায়। কদমতলী এলাকা, সিলেট, ২৯ আগস্ট