একঝলক (০২ সেপ্টেম্বর ২০২২)

শরতের আকাশে মেঘের ভেলা। সেই সঙ্গে মিলেছে সবুজ পাহাড়ের সৌন্দর্য। ঘিলাছড়ি, নানিয়ারচর রাঙামাটি. ২ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
যানবাহন কম থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় ফেরিকে। দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ২ সেপ্টেম্বর
ফুটপাত দখলের পর সড়ক দখল করে চলছে লেপ-তোশক তৈরির কাজ। গণকপাড়া, রাজশাহী নগর, ২ সেপ্টেম্বর
বিল থেকে শাপলা তুলে বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন এক কৃষক। দৌলতদিয়া ক্যানাল ঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ২ সেপ্টেম্বর
বাজারে ডিমের দাম কমেছে। প্রতি ১০০ ডিম পাইকারি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৪০ টাকায়। টেবুনিয়া, পাবনা, ২ সেপ্টেম্বর
সবুজপাতার ফাঁকে কামরাঙার ফুল ও ফল। সদর হাসপাতাল, কুমিল্লা, ২ সেপ্টেম্বর
নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত যুবদল কর্মীর স্মরণে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। নয়াপল্টন, ঢাকা, ২ সেপ্টেম্বর
টাঙ্গাইলের সখীপুরের কামালিয়ার চালায় আশ্রয়ণ প্রকল্পের বরাদ্দ পাওয়া ঘর থেকে মালামালসহ বের করে দেওয়ার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করে এক পরিবার। ঢাকা, ২ সেপ্টেম্বর
গণপরিবহনে সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে কাজ করছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। কলেজ গেট, ঢাকা, ২ সেপ্টেম্বর
জাগ দেওয়া পাটের আঁশ ছড়ানোর পর রোদে শুকাচ্ছেন কৃষকেরা। প্রতি মণ পাট ২ হাজার ৮০০ টাকা থেকে ৩ হাজার টাকায় বিক্রি হয়। পদ্মপাড়া গ্রাম, গাবতলী, বগুড়া, ২ সেপ্টেম্বর
কাজের অপেক্ষায় দিনমজুর আজাহার আলী। নামাজগড় মোড়, বগুড়া, ২ সেপ্টেম্বর
সড়কের পাশে কানের ময়লা পরিষ্কার করাচ্ছেন একজন। এভাবে কান পরিষ্কার করায় রয়েছে বিভিন্ন ঝুঁকি। খুলনা, ২ সেপ্টেম্বর
চলনবিলে পাখি শিকারের জন্য পেতে রাখা কারেন্ট জাল ও জালে আটকে থাকা পাখি উদ্ধার করেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। নাটোর, ২ সেপ্টেম্বর
দোকানে সরবরাহের জন্য নিজের তৈরি চুন প্যাকেটে ভরছেন এক বিক্রেতা। মুন্সিবাজার, ফরিদপুর, ২ সেপ্টেম্বর
দলছুট একটি মুখপোড়া হনুমান খাবারের সন্ধানে ঘুরছে পাড়া-মহল্লায়। পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া, ফরিদপুর, ২ সেপ্টেম্বর
তিস্তায় উজান থেকে নেমে আসা ঢলের জেরে দেখা দিয়েছে বন্যা। পানি ঢুকেছে ঘরে। মাচা তৈরি করে তার ওপর রান্না করছেন গৃহিণী রেজিয়া বেগম। গঙ্গাচড়া, লক্ষ্মীটারি, বাগেরহাট, রংপুর, ২ সেপ্টেম্বর
স্বেচ্ছাসেবক সংগঠন আনন্দ প্রিয় এন্টারটেইনমেন্টের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বৈশাখী মঞ্চ, জয়নুল উদ্যান, ময়মনসিংহ, ২ সেপ্টেম্বর
বিক্রির জন্য প্লাস্টিকের খালি ড্রাম নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। লাইব্রেরি বাজার সড়ক, পাবনা, ২ সেপ্টেম্বর
নিজ বাড়িতে চাষ করা সবজি বিক্রির আশায় বসে আছেন নারীরা। রাজবাঁধ, বটিয়াঘাটা খুলনা, ২ সেপ্টেম্বর